সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সিলেট মহানগরে সিএনজি-রিকশার ভাড়া নিয়ে এসএমপির নতুন নির্দেশনা।

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৫
সিলেট মহানগরে সিএনজি-রিকশার ভাড়া নিয়ে এসএমপির নতুন নির্দেশনা।

সিলেট, ২৫ অক্টোবর ২০২৫:

সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সিএনজি ও প্যাডেল রিকশার ভাড়া নির্ধারণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর সভাপতিত্বে এই সভায় সর্বস্তরের শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

সভায় সিদ্ধান্ত হয়—

  • সিএনজিতে তিনজনের বেশি যাত্রী পরিবহন করা যাবে না।
  • যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সিএনজির উভয় পাশে গ্রিল স্থাপন বাধ্যতামূলক করা হবে।
  • সিএনজি ও প্যাডেল রিকশার জন্য যৌক্তিক ও ন্যায্য ভাড়া নির্ধারণ করা হবে, যা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

তবে সভার পর কিছু ব্যক্তি ও সংগঠন ঘোষিত সময়ের আগেই ভাড়া বৃদ্ধি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি ঘোষণা না আসা পর্যন্ত পুরনো ভাড়াই বহাল থাকবে।

সিএনজি মালিক ও চালকদের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়েছে, ঘোষিত সময়ের আগে অতিরিক্ত ভাড়া নির্ধারণ বা আদায় থেকে বিরত থাকার জন্য।