জীবনের মূল্য ৫ লাখ টাকা মাত্র ?

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আবুল কালাম (৩০)। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে।
রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানায় এবং ক্ষতিপূরণের ঘোষণা দেয়।
দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে সড়ক উপদেষ্টা তিনি বলেন, নিহত ব্যক্তির পরিবারের সব দায়-দায়িত্ব মেট্রোরেল কর্তৃপক্ষ গ্রহণ করবে। প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। নিহতের পরিবারের কোনো সদস্য কর্মক্ষম হলে তাকে মেট্রোরেলে চাকরি দেওয়া হবে। এছাড়া আহতদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্বও মেট্রোরেল নেবে।
তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।