সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

গণহারে জামিন দিচ্ছেন তিন বিচারকঃ ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি।

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫
গণহারে জামিন দিচ্ছেন তিন বিচারকঃ  ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চ থেকে অস্বাভাবিক সংখ্যক জামিন প্রদানের ঘটনায় তিন হাইকোর্ট বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা (স্পেশাল অফিসার) মোয়াজ্জেম হোসেন।

যে তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে তারা হলেন—বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস এম জাকির হোসেন।

সুপ্রিম কোর্ট সূত্র জানায়, অবকাশকালীন বেঞ্চ থেকে মাত্র চার থেকে পাঁচ ঘণ্টার মধ্যে প্রায় ৮০০ মামলায় জামিন মঞ্জুরের ঘটনায় গত ২৩ অক্টোবর উদ্বেগ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এর পরদিন প্রধান বিচারপতির নির্দেশে বিশেষ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চাওয়া নোটিশ পাঠান।

নোটিশে জামিনপ্রাপ্তদের মামলাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট আসামিপক্ষের আইনজীবীদের তালিকাও জমা দিতে বলা হয়।

এই নোটিশের পর তিন বিচারপতির বেঞ্চে পরিবর্তন আনা হয়েছে। আগে তারা দ্বৈত বেঞ্চে বসে জামিনের আদেশ দিতেন, এখন তাদের একক বেঞ্চে বিচারিক দায়িত্ব দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট সূত্র আরও জানিয়েছে, নোটিশের জবাব দেওয়ার জন্য তিন দিনের সময়সীমা সোমবার শেষ হয়েছে। তবে একজন বিচারপতি জবাব দাখিলের জন্য অতিরিক্ত ১২ দিন সময় চেয়ে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে চিঠি দিয়েছেন।

গণহারে জামিন দিচ্ছেন তিন বিচারকঃ ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি। | Live Bangla