সর্বশেষ
বিএনপি নেত্রী নিপুন রায়ের ৫০০ ভরি স্বর্ণ ও ১০ কোটি টাকা, স্বামীর আছে ১০০ ভরি স্বর্ণ!US Justice Department drops criminal probe of Fed chair Jerome PowellRussian oil exports slump as Ukraine hammers ports and refineriesAlcaraz’s French Open threepeat dream ended by wrist injuryফায়ারিং স্কোয়াডসহ যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ডের ব্যবহার আরও বিস্তৃত করার পরিকল্পনা ঘোষণা করেছেন ট্রাম্প।জামায়াত নেত্রী মারদিয়া মমতাজের সম্পদ আছে ৪০ লাখ টাকার।জামায়াত নেত্রী নূরুন্নিসা সিদ্দীকার কেরানীগঞ্জে ২০ বিঘা জমিএখনো সময় আছে, বিএনপি যেন জনগণের ভাষা বোঝার চেষ্টা করে: হামিদুর রহমান আজাদ।বিএনপি নেত্রী নিপুন রায়ের ৫০০ ভরি স্বর্ণ ও ১০ কোটি টাকা, স্বামীর আছে ১০০ ভরি স্বর্ণ!US Justice Department drops criminal probe of Fed chair Jerome PowellRussian oil exports slump as Ukraine hammers ports and refineriesAlcaraz’s French Open threepeat dream ended by wrist injuryফায়ারিং স্কোয়াডসহ যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ডের ব্যবহার আরও বিস্তৃত করার পরিকল্পনা ঘোষণা করেছেন ট্রাম্প।জামায়াত নেত্রী মারদিয়া মমতাজের সম্পদ আছে ৪০ লাখ টাকার।জামায়াত নেত্রী নূরুন্নিসা সিদ্দীকার কেরানীগঞ্জে ২০ বিঘা জমিএখনো সময় আছে, বিএনপি যেন জনগণের ভাষা বোঝার চেষ্টা করে: হামিদুর রহমান আজাদ।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জামায়াতকে নিয়ে ফেসবুকে মন্তব্যে বিতর্ক, পুবাইল থানার ওসি প্রত্যাহার

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫
জামায়াতকে নিয়ে ফেসবুকে মন্তব্যে বিতর্ক, পুবাইল থানার ওসি প্রত্যাহার

ফেসবুকে জামায়াতে ইসলামীকে নিয়ে রাজনৈতিক মন্তব্য করে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন গাজীপুরের পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম। বিষয়টি নিয়ে জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর তাকে পুলিশ হেডকোয়ার্টারে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদুল হাসান জানান, “জামায়াতের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। একজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগ যাচাই-বাছাই চলছে, প্রমাণ মিললে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সূত্র জানায়, সম্প্রতি যমুনা টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজে জামায়াত আমির শফিকুর রহমানের একটি বক্তব্যের ফটোকার্ড প্রকাশিত হয়। সেখানে লেখা ছিল— “সনদ স্বাক্ষরের দিনেও জুলাই যোদ্ধাদের আবার আন্দোলনে নামতে হয়েছে, এটা লজ্জাজনক।”

এই পোস্টের নিচে ওসি আমিরুল ইসলাম মন্তব্য করেন— “আগে গণভোট দরকার, যে স্বাধীনতা বিরোধীরা এ দেশে রাজনীতি করার অধিকার রাখে কি না?”

ওই মন্তব্যটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষও প্রতিক্রিয়া জানায়।

২০ অক্টোবর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দেন গাজীপুর নগর জামায়াতের মজলিশে শুরা সদস্য অধ্যাপক মো. আমজাদ হোসেন খান। অভিযোগে তিনি উল্লেখ করেন, ওসি আমিরুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে হেয় করার চেষ্টা করছেন। সরকারি কর্মকর্তা হয়েও প্রকাশ্যে রাজনৈতিক মন্তব্য করছেন, যা পুলিশ বিধির পরিপন্থী।

অভিযোগে আরও বলা হয়, তাকে ব্যক্তিগতভাবে পরামর্শ দেওয়া হয়েছিল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য, কিন্তু তিনি তা উপেক্ষা করেছেন।

গাজীপুর মহানগর পুলিশ সূত্র জানায়, ঘটনাটিকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওসি আমিরুলকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের নির্দেশ দেয়।