সর্বশেষ
বিএনপি নেত্রী নিপুন রায়ের ৫০০ ভরি স্বর্ণ ও ১০ কোটি টাকা, স্বামীর আছে ১০০ ভরি স্বর্ণ!US Justice Department drops criminal probe of Fed chair Jerome PowellRussian oil exports slump as Ukraine hammers ports and refineriesAlcaraz’s French Open threepeat dream ended by wrist injuryফায়ারিং স্কোয়াডসহ যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ডের ব্যবহার আরও বিস্তৃত করার পরিকল্পনা ঘোষণা করেছেন ট্রাম্প।জামায়াত নেত্রী মারদিয়া মমতাজের সম্পদ আছে ৪০ লাখ টাকার।জামায়াত নেত্রী নূরুন্নিসা সিদ্দীকার কেরানীগঞ্জে ২০ বিঘা জমিএখনো সময় আছে, বিএনপি যেন জনগণের ভাষা বোঝার চেষ্টা করে: হামিদুর রহমান আজাদ।বিএনপি নেত্রী নিপুন রায়ের ৫০০ ভরি স্বর্ণ ও ১০ কোটি টাকা, স্বামীর আছে ১০০ ভরি স্বর্ণ!US Justice Department drops criminal probe of Fed chair Jerome PowellRussian oil exports slump as Ukraine hammers ports and refineriesAlcaraz’s French Open threepeat dream ended by wrist injuryফায়ারিং স্কোয়াডসহ যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ডের ব্যবহার আরও বিস্তৃত করার পরিকল্পনা ঘোষণা করেছেন ট্রাম্প।জামায়াত নেত্রী মারদিয়া মমতাজের সম্পদ আছে ৪০ লাখ টাকার।জামায়াত নেত্রী নূরুন্নিসা সিদ্দীকার কেরানীগঞ্জে ২০ বিঘা জমিএখনো সময় আছে, বিএনপি যেন জনগণের ভাষা বোঝার চেষ্টা করে: হামিদুর রহমান আজাদ।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের মানবিক উদ্যোগ, প্রশংসায় পঞ্চমুখ।

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের মানবিক উদ্যোগ, প্রশংসায় পঞ্চমুখ।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি। ভিন্নধর্মী এ উদ্যোগ চমক সৃষ্টি করেছে বিএনপি পরিবারে।

উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম দাড়িপাতন মাদ্রাসায় অনুষ্ঠিত এ আয়োজনে ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মামুন আহমদ রিপনের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃছালা উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য শাহান মুন্না পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মুন্না, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান মোঃ রাজু আহমদ, পৌর যুবলের যুগ্ম আহবায়ক মোঃ শাহ আলম, আনিছুর রহমান নেহাদ।

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সালাউদ্দিন বলেন, “যুবদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, মানবতার সেবায় নিবেদিত এক পরিবার। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার।”

পুরো কর্মসূচি জুড়ে ছিল মানবতার ছোঁয়া ও উচ্ছ্বাস—মাদ্রাসার ছাত্রদের মধ্যে ছিলো খুশির আমেজ। ছোট বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পেরে উচ্ছ্বসিত যুবদলের সকল নেতাকর্মী। ভবিষ্যতে এভাবেই আর্তমানবতার সেবায় নিবেদিত থাকবেন, এমন প্রত্যাশা সকলের।