সর্বশেষ
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিমোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটি
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বিয়ারিং প্যাড পড়ে নিহত কালামের পরিবারকে ২ কোটি টাকা দিতে হাইকোর্টের রুল।

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫
বিয়ারিং প্যাড পড়ে নিহত কালামের পরিবারকে ২ কোটি টাকা দিতে হাইকোর্টের রুল।

মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ না দেওয়ার কারণ জানতে রুল

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পথচারীর মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারকে কেন ২ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম যাচাইয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মাননিয়ন্ত্রণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

রিটটি করেন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। এতে মেট্রোরেলের রক্ষণাবেক্ষণ তদারকিতে একটি উচ্চক্ষমতা সম্পন্ন বিশেষজ্ঞ কমিটি গঠনের পাশাপাশি দেশের সব ফ্লাইওভারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা চাওয়া হয়।

প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে মাথায় পড়ে আবুল কালাম (৪০) নামে এক পথচারী নিহত হন এবং আহত হন আরও দুইজন।

দুর্ঘটনার পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সচিব আবদুর রউফকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেবে। তিনি জানান, নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের কোনো কর্মক্ষম সদস্যকে মেট্রোরেলে চাকরির সুযোগ দেওয়ার ব্যবস্থা করা হবে।