সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫
ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

নির্বাচন কমিশনের (ইসি) রাজনৈতিক দলের জন্য সংরক্ষিত প্রতীক তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। আজ বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে বিষয়টি জানিয়েছে কমিশন।

ইসি সূত্র জানিয়েছে, নতুন যুক্ত হওয়া চারটি প্রতীক হলো— শাপলা কলি, সিঁড়ি, সূর্যমুখি ও হ্যান্ডশেক।

দীর্ঘদিন ধরে নিবন্ধনের অপেক্ষায় থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শুরু থেকেই তাদের নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ দাবি করে আসছিল। তবে নির্বাচন কমিশন জানায়, শাপলা প্রতীকটি রাজনৈতিক দলের জন্য নির্ধারিত ৫০টি প্রতীকের তালিকায় নেই। ফলে কমিশন এনসিপিকে ঐ গেজেটভুক্ত প্রতীকগুলোর মধ্য থেকে একটি বেছে নিতে চিঠি পাঠায়।

এনসিপি সেই সিদ্ধান্তে আপত্তি জানিয়ে নিজেদের অবস্থানে অনড় ছিল।

দলটির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বলেন,

“আমরা মাত্রই জানতে পেরেছি যে ইসির প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত হয়েছে। এই প্রতীকটি নেব কি না, সে বিষয়ে আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।”

তিনি আরও জানান, প্রতীক তালিকায় নতুন প্রতীক যুক্ত করার প্রক্রিয়া সম্পর্কে জানতে তারা নির্বাচন কমিশনের কাছ থেকে ব্যাখ্যা চাইবেন।

ইসি কর্মকর্তারা জানান, রাজনৈতিক দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে কিছু প্রতীক যুক্ত করার বিষয়টি কমিশনের বিবেচনায় ছিল, যা আজ প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছে।