সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামায়াত ইসলামীতে যোগদান

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৫
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক  জামায়াত ইসলামীতে যোগদান

বরগুনার বামনা উপজেলার তিনবারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানজুরুর রব মুর্তজা (মামুন প্রফেসর) বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

রবিবার বিকেলে উপজেলা জামায়াতের এক জনসভায় তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। একই অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক দিনার তালুকদারও জামায়াতে যোগ দেন। এসময় জেলা জামায়াতের আমীর মাওলানা মুহিব্বুল্লাহ হারুন তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিনার তালুকদার বলেন, “দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে ছিলাম—মামলা খেয়েছি, জেল খেটেছি, দলের জন্য ১৮ লাখ টাকা ব্যয় করেছি। কিন্তু যেভাবে তারা চাঁদাবাজি, লুটপাট, জমি দখল ও নির্যাতনে জড়িয়ে পড়েছে, তা সহ্য করতে না পেরে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিয়েছি।”

বিএনপি ছাড়ার বিষয়টি ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন মানজুরুর রব মুর্তজা। তিনি লেখেন, “আমার কাছে দলীয় রাজনীতি কখনোই ক্ষমতার মাধ্যম নয়; বরং এটি মানুষের সঙ্গে সম্পর্কের গভীরতা সৃষ্টির একটি আন্তরিক উদ্যোগ। নিজের স্বার্থে বা পদ-পদবীর আকর্ষণে নয়, মানুষের কল্যাণে ও ন্যায়ের পক্ষে কাজ করাই আমার লক্ষ্য।”

তিনি আরও জানান, ভবিষ্যতে কোনো দলে যোগদানের আগে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে পরামর্শ করবেন বলে আগেই জানিয়েছিলেন। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, “অনেকে পরামর্শ দিয়েছেন ইসলামী আদর্শভিত্তিক দলে যোগ দিতে—কেউ জামায়াতে ইসলামীতে, কেউ ইসলামী আন্দোলনে। সব মতামত বিশ্লেষণ করে আমি একটি সিদ্ধান্তে পৌঁছেছি। সবাই একমত নাও হতে পারেন, তবে যাঁরা পরামর্শ দিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞ।”