সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বিএনপির মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভে ময়মনসিংহে ট্রেন চলাচল সাময়িক বন্ধ।

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫
বিএনপির মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভে ময়মনসিংহে ট্রেন চলাচল সাময়িক বন্ধ।

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির ঘোষিত প্রার্থী তালিকায় বঞ্চিত প্রার্থী আহমেদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গৌরীপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেন অবরোধ করলে কিছু সময়ের জন্য নেত্রকোণার মোহনগঞ্জ-ঢাকা রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা ‘প্রার্থী পরিবর্তনের’ দাবিতে স্লোগান দেন এবং হিরণের পক্ষে অবস্থান নেন। পরে রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাদের হস্তক্ষেপে সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

গৌরীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন জানান, বিক্ষোভকারীরা রেললাইনে অবস্থান নেওয়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে এবং বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।