সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

পাশ না করে নামের পাশে ডিগ্রি, চিকিৎসক ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবিরকে কারণ দর্শানোর নোটিশ

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫
পাশ না করে নামের পাশে ডিগ্রি, চিকিৎসক ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবিরকে কারণ দর্শানোর নোটিশ

চূড়ান্ত এফসিপিএস ডিগ্রি সম্পন্ন না করেও নামের পাশে উক্ত ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে আলোচিত চিকিৎসক ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবিরকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

সম্প্রতি বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত ওই নোটিশে উল্লেখ করা হয়, ডা. জাহাঙ্গীর কবির এফসিপিএস (চূড়ান্ত) ডিগ্রি সম্পন্ন না করেও নামের পার্শ্বে তা ব্যবহার করছেন এবং এভাবে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

বিএমডিসি সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়ে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সচিব অধ্যাপক আবুল বাসার মো. জামাল কাউন্সিলকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন। তার পাঠানো চিঠির একটি অনুলিপি কারণ দর্শানোর নোটিশের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (আইন নং ৬১) অনুযায়ী কাউন্সিল কর্তৃক স্বীকৃত নয় এমন কোনো ডিগ্রি বা পদবী ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। আইনটির ১৩ ও ২৯ ধারায় বলা হয়েছে, স্বীকৃত নয় এমন কোনো ডিগ্রি, পদবী বা উপাধি ব্যবহার করলে সংশ্লিষ্ট ব্যক্তি তিন বছর পর্যন্ত কারাদণ্ড, এক লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন।

এতে আরও বলা হয়, “আপনার ডিগ্রি ব্যবহারের বিষয়টি ব্যাখ্যা করে বিএমডিসি হতে প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বর উল্লেখপূর্বক এই পত্র প্রাপ্তির ১৫ দিনের মধ্যে লিখিতভাবে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হলো।”

বিএমডিসি জানায়, ডা. জাহাঙ্গীর কবির রাজধানীর আফতাবনগরের ব্লক–সি এলাকায় সিরাজ কনভেনশন সেন্টারে অবস্থিত চেম্বারে এফসিপিএস ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন।