সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

আকবর-মোসাদ্দেকে শ্রীলঙ্কাকে হারিয়ে কোয়ার্টারে বাংলাদেশ

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৫
আকবর-মোসাদ্দেকে শ্রীলঙ্কাকে হারিয়ে কোয়ার্টারে বাংলাদেশ

হংকং সিক্সেস টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে বাংলাদেশ। পুল ‘ডি’র ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়ে শেষ আটে পৌঁছেছে আকবর আলীর দল। দলের জয়ে প্রথমে ব্যাট হাতে দারুণ অবদান রাখেন আকবর আলী। এরপর বল হাতে স্পিন ভেলকি দেখান মোসাদ্দেক। শনিবার কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ৭৫ রান করে বাংলাদেশ। তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ৫.১ ওভারে ৬১ রানে অলআউট হয়। অফ স্পিনে ২ ওভারে ২০ রানে ৩ উইকেট নেন মোসাদ্দেক হোসেন। এর আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে পড়ে। সেখান থেকে ৯ বলে ৩২ রানের ইনিংসে দলকে ৭৫ রানে নিয়ে যান আকবর। তার ৩৫৫ স্ট্রাইক রেটের ইনিংসটিতে ৪টি ছক্কা ও ২টি চার ছিল। ওপেনার হাবিবুর রহমান ৭ বল খেলে ২টি করে চার ও ছক্কায় করেন ২১ রান।

রান তাড়ায় শ্রীলঙ্কার ধনঞ্জয়া লাকশান ১২ বলে ১৮ আর লাহিরু সামারাকুন ৭ বলে ১৩ রান ছাড়া অন্য কেউ ৬ বলও টিকতে পারেননি। মোসাদ্দেক নেন ৩ উইকেট, তোফায়েল আহমেদ ও আবু হায়দার নেন ১টি করে উইকেট।