
সোমবার (১০ নভেম্বর) ভোরে রাজধানীর শাহজাদপুরের বাশতলা বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা (মিডিয়া সেল) মো. তালহা বিন জসিম সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৫টা ৪৫ মিনিটে নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে। প্রায় সাত মিনিটের চেষ্টায়, ৫টা ৫২ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কীভাবে বা কারা আগুন দিয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।