সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বিসিবি ছেড়ে দেশে ফিরছেন কিউরেটর গামিনি।

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫
বিসিবি ছেড়ে দেশে ফিরছেন কিউরেটর গামিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ১৬ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে শ্রীলঙ্কায় ফিরে গেছেন সাবেক প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল—বিসিবির সাবেক প্রভাবশালী পরিচালক মাহবুবুল আনামের আশীর্বাদেই তিনি এতদিন চাকরি ধরে রেখেছিলেন। তবে গামিনি এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন।

গামিনি বলেন, “আমাকে এখানে এনেছিলেন বিসিবির সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল। ওই সময় মাহবুবুল আনামকে আমি চিনতামই না। এরপরও আমি নাজমুল হোসেন পাপন, ফারুক আহমেদ ও আমিনুল ইসলামের সময়েও কাজ করেছি।”

তিনি আরও বলেন, “একজন মানুষ অযোগ্য কিউরেটরকে কতদিন সাপোর্ট দিতে পারে? সেটা সম্ভব নয়। যারা বলেন, মাহবুবের জোরে থেকেছি—তারা ভুল বলেন। আমি কারও আশীর্বাদে নয়, কাজের যোগ্যতায় ১৬ বছর চাকরি করেছি।”

মাহবুবুল আনামের শ্রীলঙ্কা অফিসে গামিনির স্ত্রী কাজ করতেন—এ কারণে তার চুক্তি নবায়ন সহজ হয়েছিল বলে একটি গুঞ্জন ছিল। এ বিষয়ে তিনি বলেন, “মানুষ গল্প বানায়। যোগসূত্র খোঁজে রংচং দেওয়ার জন্য। এসব ছিল সম্পূর্ণ কল্পনা। মাহবুবের বিরোধিতা করতে গিয়ে আমাকে জড়িয়ে ফেলেছিল কিছু মানুষ।”

দেড় দশকে নতুন কিউরেটর তৈরি না করার অভিযোগও নাকচ করেন গামিনি। তার ভাষায়, “অবশ্যই করেছি। কয়েকজন গ্রাউন্ডসম্যান এখন কিউরেটর হিসেবে প্রতিষ্ঠিত। সিলেটের কবির, নেপালের মামুন, চীনে কাজ করছে রাসেল—এদের আমি গড়ে তুলেছি। আরও তিনজন শিগগিরই বড় পরিসরে কাজ করবে।”

তিনি আরও জানান, সম্প্রতি সয়েল সায়েন্স বিভাগ থেকে নিয়োগ পাওয়া চারজনকে তিনি প্রশিক্ষণ দিয়েছেন এবং অনেকে প্রশিক্ষণের জন্য দুবাইও গেছেন তার তত্ত্বাবধানে।