সর্বশেষ
নিজি নিজ উপজেলায় অফিস পাচ্ছেন সংসদ সদস্যগণ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকক্সবাজারের দুর্গম পাহাড়ে ৩ জনকে গলা কেটে হত্যা।মানবিক বিবেচনায় সেই মহিলালীগ নেত্রীর জামিন।সুবর্ণা ঠাকুরকে বিএনপির মনোনয়ন: “ইউ হ‍্যাভ টু বুঝতে হবে, সবার আগে ইন্ডিয়া”।বান্দরবান আওয়ামী লীগের পিপি মাধবী মারমাকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন।আওয়ামী লীগ নেত্রীর মেয়ে হচ্ছেন বিএনপির এমপিজুলাইয়ের শিশু শহিদ জাবির ইব্রাহীমের মাকে সংরক্ষিত আসনের মনোনয়ন দিলো জামায়াত।শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মহাপরিচালক পদে নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেওয়ার পরদিনই ওএসডি।নিজি নিজ উপজেলায় অফিস পাচ্ছেন সংসদ সদস্যগণ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকক্সবাজারের দুর্গম পাহাড়ে ৩ জনকে গলা কেটে হত্যা।মানবিক বিবেচনায় সেই মহিলালীগ নেত্রীর জামিন।সুবর্ণা ঠাকুরকে বিএনপির মনোনয়ন: “ইউ হ‍্যাভ টু বুঝতে হবে, সবার আগে ইন্ডিয়া”।বান্দরবান আওয়ামী লীগের পিপি মাধবী মারমাকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন।আওয়ামী লীগ নেত্রীর মেয়ে হচ্ছেন বিএনপির এমপিজুলাইয়ের শিশু শহিদ জাবির ইব্রাহীমের মাকে সংরক্ষিত আসনের মনোনয়ন দিলো জামায়াত।শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মহাপরিচালক পদে নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেওয়ার পরদিনই ওএসডি।
Live Bangla Logo

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির অন্যান্য নেতার সঙ্গে বৈঠক করেছেন। বুধবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন তাদের অফিশিয়াল ফেসবুক পেজে জানায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্তরাজ্যের চলমান সংলাপের অংশ হিসেবেই এনসিপির সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এনসিপিও পরে তাদের ফেসবুক পেজে জানায়, বৈঠকে দুই পক্ষের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন, যুক্তরাজ্য–বাংলাদেশ অংশীদারত্বের বিভিন্ন দিক, আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনকালীন পরিবেশসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকটি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নির্বাচনকালীন রাজনৈতিক প্রেক্ষাপট ও কূটনৈতিক সংলাপের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।