সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বাংলাদেশে যত শিক্ষা কমিশন হয়েছে, তার সবই ভারতীয় প্রেসক্রিপশনে হয়েছেঃ সাদিক কায়েম

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫
বাংলাদেশে যত শিক্ষা কমিশন হয়েছে, তার সবই ভারতীয় প্রেসক্রিপশনে হয়েছেঃ সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম দেশের অতীত শিক্ষা কমিশনগুলোর বিষয়ে তীব্র সমালোচনা করে বলেন, “বিগত সময়ে বাংলাদেশে যত শিক্ষা কমিশন হয়েছে, তার সবই ভারতীয় প্রেসক্রিপশনে হয়েছে।”

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ বক্তব্য রাখেন।

সাদিক কায়েম অভিযোগ করেন, জুলাইয়ে ঢাকা মেডিকেলে ‘ইসরায়েলিদের মতো বর্বরতা’ চালিয়েছে ছাত্রলীগ, এবং “ফ্যাসিবাদী আমলে সৃজনশীল মানুষদের টার্গেট করে জুডিশিয়ারি কিলিং বাস্তবায়ন করা হয়েছে।” তার দাবি, পূর্ববর্তী সরকার আমলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো ছিল ‘একেকটা ক্যান্টনমেন্ট’।

শিক্ষাব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেন, শিবির নতুনত্ব আনতে ৩০ দফা শিক্ষা সংস্কার প্রস্তাব করেছে, এবং “নতুন প্রজন্ম তৈরিতে যারা কাজ করবে, ছাত্রশিবির সবসময় তাদের সঙ্গে থাকবে।”

বাংলাদেশে যত শিক্ষা কমিশন হয়েছে, তার সবই ভারতীয় প্রেসক্রিপশনে হয়েছেঃ সাদিক কায়েম | Live Bangla