সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ঢাকার লকডাউনকে কেন্দ্র করে সিলেটে ১৩ কর্মী গ্রেফতার

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫
ঢাকার লকডাউনকে কেন্দ্র করে সিলেটে ১৩ কর্মী গ্রেফতার

ঢাকার লকডাউন পরিস্থিতিকে কেন্দ্র করে সিলেটে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের গ্রেফতারে তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ৪৮ ঘণ্টায় নগরজুড়ে অভিযান চালিয়ে এসব সংগঠনের মোট ১৩ নেতা-কর্মীকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় গত দুই দিন ধরেই বাড়ানো হয়েছে নজরদারি ও বিশেষ অভিযান। নিষিদ্ধ ঘোষিত এসব সংগঠনের নেতাকর্মীরা ঢাকা লকডাউনের প্রেক্ষিতে কোনো ধরনের মিছিল বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তা প্রতিহত করতে পুলিশ ও র‌্যাব যৌথভাবে মাঠে কাজ করছে।

এসএমপি সূত্র জানায়, শুক্রবার (১৪ নভেম্বর) পর্যন্ত ৪৮ ঘণ্টায় মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নগরীতে বিশৃঙ্খলা সৃষ্টি, নিষিদ্ধ কার্যক্রমে অংশগ্রহণ ও পরিস্থিতি উত্তেজিত করার অভিযোগ আনা হয়েছে। অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মীরা নগরীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আমরা তা কখনোই হতে দেব না। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গত ৪৮ ঘণ্টায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। জনগণের নিরাপত্তাই আমাদের প্রধান অগ্রাধিকার।”
তিনি আরও বলেন, “লকডাউন পরিস্থিতি ঘিরে গুজব, উসকানি ও যেকোনো বেআইনি সমাবেশ ঠেকাতে পুলিশের বিশেষ নজরদারি অব্যাহত থাকবে।”