সর্বশেষ
নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, The Bazaar of Return in Aida Refugee Campসংবাদ সূত্রে জানা গেছে, Dozens killed in explosives depot blast in northeast Myanmarদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, The largest Israeli advance into Lebanon in yearsনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, US Congress moves to deepen military ties with Israel: Why it mattersনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, US measure to deepen Israel military cooperation faces bipartisan pushbackদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Building collapses in New Delhi, some people rescued, more feared trappedদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Explosives store blast kills dozens in Myanmar villageWhat’s at stake in Ethiopia’s elections?নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, The Bazaar of Return in Aida Refugee Campসংবাদ সূত্রে জানা গেছে, Dozens killed in explosives depot blast in northeast Myanmarদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, The largest Israeli advance into Lebanon in yearsনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, US Congress moves to deepen military ties with Israel: Why it mattersনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, US measure to deepen Israel military cooperation faces bipartisan pushbackদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Building collapses in New Delhi, some people rescued, more feared trappedদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Explosives store blast kills dozens in Myanmar villageWhat’s at stake in Ethiopia’s elections?
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জৈন্তাপুরে নাইট ফুটবল খেলতে গিয়ে গাছের সাথে ধাক্কা: নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫
জৈন্তাপুরে নাইট ফুটবল খেলতে গিয়ে গাছের সাথে ধাক্কা: নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

সিলেটের জৈন্তাপুর উপজেলায় নাইট মিনিবার ফুটবল খেলতে গিয়ে গাছের সাথে মুখমণ্ডল আঘাত পেয়ে ইমন আহমেদ (১৬) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতের এই দুর্ঘটনায় শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইমন উপজেলার দরবস্ত ইউনিয়নের লক্ষিপ্রসাদ (কান্দিগ্রাম) এলাকার আনছারুল হকের ছেলে এবং আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটের নবম শ্রেণির পরীক্ষার্থী ছিলেন।

ইনস্টিটিউটের সুপারিন্টেন্ডেন্ট হেলাল আহমেদ জানান, বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে স্থানীয় মহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে ইমন অংশ নেন। খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত মাঠের পাশে থাকা একটি গাছের কাটা অংশে মুখমণ্ডল ও মাথার স্পর্শকাতর স্থানে আঘাত লাগে।

প্রথমে তিনি স্বাভাবিক ছিলেন। তবে বিরতির সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন এবং কান দিয়ে রক্ত বের হতে থাকে। স্থানীয়রা প্রাথমিক চিকিৎসার পর তাকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে শুক্রবার ভোর ৪টার দিকে ইমন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইমনের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে আসে। সহপাঠী, ক্রীড়া প্রেমী ও স্থানীয় বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানান।

শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে উপস্থিত হন সিলেট সিটির সাবেক মেয়র ও বিএনপি মনোনয়ন প্রত্যাশী আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব জয়নাল আবেদীন, ৪ নং দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বাদ আসর স্থানীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে ইমনকে দাফন করা হয়েছে।