সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তারেক রহমানের শ্রদ্ধা।

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫
মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তারেক রহমানের শ্রদ্ধা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি ভাসানীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

তারেক রহমান বলেন, মওলানা ভাসানী উপমহাদেশের সাম্রাজ্যবাদ, ঔপনিবেশবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রবাদপুরুষ। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি লড়াইয়ে তিনি ছিলেন আপোষহীন ও সাহসী নেতৃত্বের অধিকারী। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন ও শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে তাঁর ভূমিকা ইতিহাসে উজ্জ্বল স্থান অধিকার করেছে।

তিনি আরও বলেন, শোষকের বিরুদ্ধে এবং শোষিতের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার কারণে মওলানা ভাসানীর হুংকারে বারবার কেঁপে উঠেছে অত্যাচারী শাসকদের আসন। জনস্বার্থের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই তিনি মানুষের আস্থা অর্জন করেছিলেন।

তারেক রহমানের মতে, অসহায় মানুষের অধিকার, গণতন্ত্র, মানবাধিকার ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে মওলানা ভাসানী আজও প্রেরণার উৎস। তাঁর আদর্শ ও দেশপ্রেম ভবিষ্যত প্রজন্মকে গণতন্ত্র ও মানবতার শত্রুদের বিরুদ্ধে প্রতিবাদী হতে পথ দেখাবে। ভাসানীর আদর্শ অনুসরণ করেই দেশ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।