সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

টানা বৃষ্টিতে গাজায় দুর্ভোগ চরমে।

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫
টানা বৃষ্টিতে গাজায় দুর্ভোগ চরমে।

টানা ভারি বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন গাজা সিটির অস্থায়ী ক্যাম্পগুলোর বাসিন্দারা। দীর্ঘ সংঘাতের মাঝে এই বৃষ্টি যুদ্ধবিধ্বস্ত উপত্যকার মানুষের কষ্টকে দ্বিগুণ করেছে। পূর্ব সতর্কতা না থাকায় সামান্য যা কিছু ছিলো তাও ভিজে নষ্ট হয়েছে বৃষ্টির পানিতে।

বিছানা, কাপড়, সামান্য জিনিসপত্র; ভিজে গেছে সবকিছুই। রাতভোর ভেজা শরীর নিয়ে বৃষ্টি থামার অপেক্ষা করে কেটেছে তাদের। মাথার ওপর স্থায়ী ছাদ না থাকায় দুর্দশা যেন চরমে পৌঁছেছে গাজার বাসিন্দাদের।

চলমান সংকটের কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা যথেষ্ট কার্যকর নয় উপত্যকায়। ফলে বৃষ্টি থামলেও পানি জমে আছে আশ্রয়কেন্দ্রগুলোতে। যা বাড়াতে পারে সংক্রমক রোগ ছড়ানোর ঝুঁকি। একই সাথে আসন্ন শীতের এর পুর্বাভাসও উদ্বেগ বাড়িয়েছে গাজার বাসিন্দাদের ।
তবুও টিকে থাকার চেষ্টা অব্যাহত রেখেছে ফিলিস্তিনিরা। বৃষ্টি থামার সাথে সাথেই জমে থাকা পানি নিষ্কাশনের চেষ্টা শুরু করেছে তারা। এছাড়া চলছে অস্থায়ী তাবুগুলোকে যতটা সম্ভব প্লাস্টিক বা পলেথিন দিয়ে ঢাকার চেষ্টাও।

যুদ্ধবিরতির ফলে গাজায় ত্রাণ কিছুটা বাড়লেও, জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলো বলছে, ফিলিস্তিনিরা এখনও খাদ্য, ওষুধ ও আশ্রয়সহ জরুরি জিনিসপত্রের তীব্র সংকটে ভুগছে।