সর্বশেষ
দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

গণভোট আইন আগামী ৩–৪ কার্যদিবসের মধ্যেই: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫
গণভোট আইন আগামী ৩–৪ কার্যদিবসের মধ্যেই: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, সরকার অতি দ্রুত গণভোট আইন প্রণয়নের প্রক্রিয়া চূড়ান্ত করছে। তার ভাষায়, “গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি। আগামী তিন, চার কার্যদিবসের মধ্যে হয়ে যাবে।”

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিচার বিভাগের স্বাধীনতা জোরদারে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় গঠনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই সচিবালয় নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ, বদলি, পদোন্নতিসহ সব প্রশাসনিক দায়িত্বের অধিকারী হবে।

আসিফ নজরুল বলেন, সচিবালয় কার্যকর হলে নিম্ন আদালতের বিচারকদের ওপর সরকারের নিয়ন্ত্রণ আর থাকবে না, এবং বিচার প্রশাসনের কাঠামো আরও স্বাধীন হবে।