সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

পাকিস্তানে ভারতপন্থি ২৩ সন্ত্রাসী নিহত

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫
পাকিস্তানে ভারতপন্থি ২৩ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের কুররম জেলায় নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ২৩ সদস্য নিহত হয়েছে। নিহতরা ‘খারিজি’ নামেও পরিচিত বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা, ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। বৃহস্পতিবার আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।

বিবৃতিতে বলা হয়, এই অভিযানগুলো ‘আযম-ই-ইস্তেহকাম’ নামের চলমান সন্ত্রাসবিরোধী প্রচেষ্টার অংশ। প্রথম অভিযানে কুররম অঞ্চলে অবস্থানরত একটি খারিজি গ্রুপকে লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী চিরুনি অভিযান চালায়। তীব্র গোলাগুলির মুখে ১২ জন সন্ত্রাসী নিহত হয়।

এরপর নতুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একই এলাকায় দ্বিতীয় অভিযান চালানো হলে আরও ১১ জন সন্ত্রাসী নিহত হয়। আইএসপিআর দাবি করেছে, উভয় গ্রুপই ভারতীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।

কুররম জেলায় বাকি সন্ত্রাসীদের ধরতে বর্তমানে সাঁড়াশি অভিযান চলছে। আইএসপিআর জানিয়েছে, বিদেশি সহায়তায় পরিচালিত যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম নির্মূল করতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ফেডারেল অ্যাপেক্স কমিটি অনুমোদিত ন্যাশনাল অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে ‘আযম-ই-ইস্তেহকাম’ ভিশনের অধীনে এই অভিযান পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যনির্ভর সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।