সর্বশেষ
সংবাদ সূত্রে জানা গেছে, Israeli sexual violence helping push Palestinians from West Bank: Reportসংবাদ সূত্রে জানা গেছে, Flu vaccine no longer mandatory for soldiers, says US military chiefখবরে প্রকাশ, Ukraine says Druzhba pipeline running Russian oil to Europe can resume workনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, US forces detain Iran-linked tanker Tifani with ceasefire talks on edgeNicaragua’s president says Trump ‘mentally deranged’ over war on IranRussian police raid book publisher accused of pushing ‘gay propaganda’নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Video: Israeli soldiers sing national anthem on ruins of Lebanese townপ্রেগন্যান্সির মধ্যেই অ্যাকশন দৃশ্য! ঝুঁকি নিয়ে দীপিকার শুটিংসংবাদ সূত্রে জানা গেছে, Israeli sexual violence helping push Palestinians from West Bank: Reportসংবাদ সূত্রে জানা গেছে, Flu vaccine no longer mandatory for soldiers, says US military chiefখবরে প্রকাশ, Ukraine says Druzhba pipeline running Russian oil to Europe can resume workনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, US forces detain Iran-linked tanker Tifani with ceasefire talks on edgeNicaragua’s president says Trump ‘mentally deranged’ over war on IranRussian police raid book publisher accused of pushing ‘gay propaganda’নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Video: Israeli soldiers sing national anthem on ruins of Lebanese townপ্রেগন্যান্সির মধ্যেই অ্যাকশন দৃশ্য! ঝুঁকি নিয়ে দীপিকার শুটিং
Live Bangla Logo

গণভোটের ‘হ্যাঁ’–‘না’ মানুষ বুঝছে না: মির্জা ফখরুল

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫
গণভোটের ‘হ্যাঁ’–‘না’ মানুষ বুঝছে না: মির্জা ফখরুল

গণভোটের ধারণা নিয়ে সাধারণ মানুষের স্পষ্ট ধারণা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’— এই ভোট পদ্ধতি জনগণ এখনো বুঝতে পারছে না, শেষ দিন পর্যন্তও বোঝা সম্ভব হবে না।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর আইডিইবির মাল্টিপারপাস হলে মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের মানুষ বোঝে ওয়ান ম্যান, ওয়ান ভোট। একজন প্রার্থী থাকবে, তার মার্কায় ভোট দেওয়া হবে— এটাই স্বাভাবিক ভোটব্যবস্থা।’’
তিনি আরও বলেন, “পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) আমাদের দেশে প্রচলিত নয়। জনগণ এটা বোঝে না। গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’— মানুষ এখনো বুঝে উঠতে পারছে না, শেষ পর্যন্তও বুঝতে পারবে না।”

জুলাই সনদে আসা বিভিন্ন সিদ্ধান্তে বিএনপিসহ অনেক রাজনৈতিক দল স্বাক্ষর করেনি উল্লেখ করে তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব দলের ঐক্য জরুরি।”

এ সময় জামায়াতে ইসলামীর সমালোচনা করে ফখরুল বলেন, “জামায়াত গত ১০ বছরে ফ্যাসিবাদবিরোধী কোনো দৃশ্যমান ভূমিকা রাখেনি। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়া ইসলাম সমর্থন করে না।”

সরকারের সমালোচনা করে তিনি আরও দাবি করেন, “১৫–১৬ বছর ধরে ভয়াবহ দানবীয় সরকার দেশকে শাসন করেছে। দলীয়করণের মাধ্যমে সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে।”
তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের দল ধর্মীয় মূল্যবোধকে সর্বদা গুরুত্ব দিয়েছে।

বিএনপি মহাসচিব জানান, “গণতন্ত্র ফিরলে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে। ছাত্র-জনতার আন্দোলনে যে পরিবর্তন এসেছে, সেটি কাজে লাগাতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।