সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

গর্বের সিলেটি! মালয়েশিয়ার বিশেষ সংসদ অধিবেশনে স্পিকার হলেন সৈয়দ আবুল হোসেন দাতু

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫
গর্বের সিলেটি! মালয়েশিয়ার বিশেষ সংসদ অধিবেশনে স্পিকার হলেন সৈয়দ আবুল হোসেন দাতু

মালয়েশিয়ার পার্লামেন্টে বিশেষ চেম্বার অধিবেশনে স্পিকারের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত নেতৃস্থানীয় রাজনীতিক সৈয়দ আবুল হোসেন দাতু। তাঁর মূল বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে।
১৮ নভেম্বর অনুষ্ঠিত অধিবেশনের বিষয়টি মালয়েশিয়া পার্লামেন্টের অফিসিয়াল পেজে প্রকাশিত হলে প্রবাসী বাংলাদেশিদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ে।

এই অধিবেশনটি অনুষ্ঠিত হয় সরকারি প্রশাসন বিধিমালা (১৭)–এর প্রস্তাবের অধীনে। অধিবেশনে উপস্থিত ছিলেন বুকিত গানতাংয়ের এমপি ওয়াইবি দাতো সৈয়দ আবু হুসেন বিন হাফিজ সৈয়দ আব্দুল ফাসাল, বাংগির এমপি তুয়ান সিয়াহরেডজান বিন জোহান এবং যোগাযোগ ও গৃহায়ন–স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধি।

১৯৬০ সালে মালয়েশিয়ার পেরাকের তাইপিংয়ে জন্ম নেওয়া আবুল হোসেনের বাবা সৈয়দ আবুল ফজল ১৯৫৫ সালে সিলেটের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রাম থেকে মালয়েশিয়ায় পাড়ি জমান। সেখানেই স্থায়ী হয়ে সন্তানের মধ্যে বাঙালি পরিচয়ের গর্ব শেখান। সেই গর্বের প্রতিফলন দেখা যায় আবুল হোসেনের ফেসবুক পোস্টে—
“আমি বাঙালি পূর্বপুরুষের সন্তান হয়ে গর্ববোধ করি।”

আগে তিনি হাউজিং অ্যান্ড লোকাল গভর্নমেন্ট মন্ত্রণালয়ের চেয়ারম্যান ছিলেন এবং তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার তাঁকে ‘দাতু’ সম্মাননা প্রদান করে। মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করা এই সিলেটি বংশোদ্ভূত নেতা দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

লন্ডন ও বাংলাদেশভিত্তিক তাঁর স্বজনরাও এই সাফল্যে উচ্ছ্বসিত। তারা জানান, আবুল হোসেন নিয়মিত আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রাখেন এবং সর্বশেষ ২০১৯ সালে সিলেট সফর করেন।

জালালাবাদ অ্যাসোসিয়েশন মালয়েশিয়ার সভাপতি সোনাহর খান রশিদ বলেন,
“আন্তর্জাতিক অঙ্গনে সিলেটি বংশোদ্ভূতদের নেতৃত্বের উজ্জ্বল উদাহরণ তিনি। তাঁর এই সাফল্য প্রবাসীদের আত্মবিশ্বাস আরও বাড়াবে।”