সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

৫ বছরে অর্ধেক মামলা জট কমবে: আইনি সংস্কার ও লিগ্যাল এইডে আশাবাদ আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫
৫ বছরে অর্ধেক মামলা জট কমবে: আইনি সংস্কার ও লিগ্যাল এইডে আশাবাদ আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যেই দেশের অর্ধেকের বেশি মামলার জট কমে আসবে। তিনি মনে করেন, এই মামলার এক তৃতীয়াংশ কেবল লিগ্যাল এইড সেবা কার্যকরভাবে সম্প্রসারণের মাধ্যমেই কমানো সম্ভব।

সোমবার (২৪ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

ড. আসিফ নজরুল বলেন, সংস্কার মানে সংবিধান পরিবর্তন নয়, বরং আইনের পরিবর্তন ও বাস্তবায়ন প্রক্রিয়া উন্নয়নই প্রকৃত সংস্কার। তিনি উল্লেখ করেন, সংস্কার কখনোই রাতারাতি করা সম্ভব নয়, বরং ধাপে ধাপে এগিয়ে নিতে হয়।

রাষ্ট্রের চলমান আইন উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, আইন মন্ত্রণালয় বর্তমানে ২১টি রেফর্মের কাজ করছে। তার বক্তব্যে তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সূচনা করে যাবে, যা ভবিষ্যতে মামলার নিস্পত্তিতে গতি আনবে।

আশাবাদ ব্যক্ত করে আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে ভালোবাসে, তাই তারা অন্তর্বর্তী সরকারের শুরু করে যাওয়া সংস্কারের কাজ অব্যাহত রাখবে এবং সেটিকে আরও এগিয়ে নেবে।

অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।

৫ বছরে অর্ধেক মামলা জট কমবে: আইনি সংস্কার ও লিগ্যাল এইডে আশাবাদ আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল | Live Bangla