সর্বশেষ
দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫
খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানে তার নির্বাচনি তিন আসনে কোনো প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ। এমনটাই জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার সম্মানে দিনাজপুর-৩ আসনে কোনো প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ। একই সঙ্গে তিনি যেসব আসন থেকে নির্বাচন করবেন, সেখানেও দলটি কোনো প্রার্থী দেবে না।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের কার্যালয়ে দ্বিতীয় ধাপে প্রার্থী ঘোষণাকালে তিনি এসব কথা বলেন। 

রাশেদ খান জানান, এই দফায় আরও ১৫০ আসনে প্রার্থী ঘোষণা করছে গণঅধিকার পরিষদ। এ নিয়ে মোট ২০০ আসনে নির্বাচনী প্রার্থী ঘোষণা করল দলটি।

পরের দফায় আরও ১০০ প্রার্থীসহ মোট ৩০০ আসনেই গণঅধিকার পরিষদ প্রার্থী ঘোষণা করবে বলে জানান রাশেদ খান। পাশাপাশি সব আসনে প্রার্থীদের জনসংযোগের পরামর্শ দেন তিনি।

এ সময় নির্বাচনি জোট নিয়ে রাশেদ খান বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী অনেকগুলো রাজনৈতিক দলের সঙ্গেই নির্বাচনী জোটের প্রাথমিক আলোচনা চলছে।তবে কোনোটাই এখন পর্যন্ত চূড়ান্ত নয়। জোট হলে আলোচনা সাপেক্ষে প্রার্থিতা দেওয়া হবে।’

একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের সমর্থন রয়েছে উল্লেখ করে গণঅধিকার পরিষদ নেতা বলেন, ‘তবে আগে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে পরিবেশ তৈরি করতে হবে’।