সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ইমরান খান নিয়ে গুঞ্জন: রাওয়ালপিন্ডিতে তিন দিনের ১৪৪ ধারা জারি

প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৫
ইমরান খান নিয়ে গুঞ্জন: রাওয়ালপিন্ডিতে তিন দিনের ১৪৪ ধারা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যসংক্রান্ত গুঞ্জন এবং সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় রাওয়ালপিন্ডিতে তিন দিনের জন্য সেকশন ১৪৪ জারি করেছে প্রশাসন। ডেপুটি কমিশনার ড. হাসান ওয়াক্কার চীমার কার্যালয় থেকে জারি করা নির্দেশনা অনুযায়ী, ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ থাকবে। বিষয়টি পাকিস্তানি দৈনিক ডন নিশ্চিত করেছে।

গত বছর থেকে কারাবন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কর্মীরা বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছিলেন। গ্যারিসন শহর রাওয়ালপিন্ডিতে ঘোষিত বিক্ষোভ সামনে রেখে উত্তেজনা বাড়তে থাকে—বিশেষ করে ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ার পর।

নোটিফিকেশন অনুযায়ী পাঁচ বা তার বেশি মানুষের সব ধরনের সমাবেশ—জনসভা, র‌্যালি, মিছিল, অবস্থান কর্মসূচি, ধর্না, জলসা ও অনুরূপ রাজনৈতিক বা সামাজিক জমায়েত—সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

কর্তৃপক্ষ জানায়, উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থেই এই অস্থায়ী বিধিনিষেধ জারি করা হয়েছে। তবে পিটিআই নেতৃত্ব ঘোষণা করেছে, রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে তাদের বিক্ষোভ কর্মসূচি পূর্বঘোষিত ভাবেই চলবে।