সর্বশেষ
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিমোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটি
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বাউল শিল্পী আবুল সরকারের মৃত্যুদণ্ডের দাবিতে মানিকগঞ্জে ‘শানে তাওহীদ’ সম্মেলন অনুষ্ঠিত ।

প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫
বাউল শিল্পী আবুল সরকারের মৃত্যুদণ্ডের দাবিতে মানিকগঞ্জে ‘শানে তাওহীদ’ সম্মেলন অনুষ্ঠিত ।

মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতসহ পাঁচ দাবিতে ‘শানে তাওহীদ’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে (বিজয় মেলার মাঠ) এ আয়োজন করে হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলা শাখা।

সম্মেলনে হেফাজতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। এতে সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, মহান আল্লাহ্, রাসুল (সা.) ও কুরআন-সুন্নাহ অবমাননায় সর্বোচ্চ শাস্তির (মৃত্যুদণ্ড) বিধান করতে হবে; ইসলামবিরোধী বাউলদের অপতৎপরতা বন্ধ করতে হবে; ওরশ, মাজার, মেলা ও পালাগানের আসরে মাদক ব্যবহার ও অশ্লীলতা নিষিদ্ধ করতে হবে; ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সরকারকে নিরপেক্ষ ও সক্রিয় থাকতে হবে এবং তওহিদি জনতার বিরুদ্ধে ‘হয়রানিমূলক’ মামলা প্রত্যাহার করতে হবে। এ সময় বাউল শিল্পী আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে জোর দাবি জানান তাঁরা।

হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শাহ মুহাম্মদ সাঈদ নূরের সভাপতিত্বে সম্মেলনে হেফাজতের নায়েবে আমির (মধুপুরের পীর) মাওলানা আব্দুল হামীদ, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ও মাওলানা আহমদ আলী কাশেমীসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।