সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকি বরদাস্ত করা হবে না: আসামের মুখ্যমন্ত্রী

প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৫
সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকি বরদাস্ত করা হবে না: আসামের মুখ্যমন্ত্রী

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সতর্ক করে বলেছেন, বাংলাদেশের নেতারা যদি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তরপূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া অব্যাহত রাখেন, তাহলে নয়া দিল্লি বেশিদিন নীরব থাকবে না।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারত থেকে উত্তরপূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে তা ‘দখলের’ বারবার আহ্বান বাংলাদেশের একটি ‘খারাপ মানসিকতার প্রতিফলন’। শর্মার ভাষ্য, গত এক বছর ধরে বাংলাদেশ থেকে এমন বিবৃতি আসছে, যেখানে উত্তরপূর্বাঞ্চলকে দেশটির সঙ্গে একত্রীকরণের কথা বলা হচ্ছে। তিনি বলেন, “বাংলাদেশের জন্য এমন কল্পনাও ভুল।”

তিনি আরও বলেন, ভারত একটি বিশাল দেশ, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। ভারতীয় দৈনিক দ্য হিন্দু জানিয়েছে, বাংলাদেশের মানুষের ‘মানসিকতা খারাপ’ মন্তব্য করে শর্মা বলেন, ভারতের উচিত বাংলাদেশকে সহায়তা না করা এবং স্পষ্টভাবে জানিয়ে দেওয়া—এ ধরনের আচরণ চলতে থাকলে ভারত আর চুপ থাকবে না।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বাংলাদেশের নবগঠিত রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ আট রাজ্য নিয়ে গঠিত ভারতের উত্তরপূর্বাঞ্চলকে ‘বিচ্ছিন্ন করা উচিত’—এমন মন্তব্য করার একদিন পরই আসামের মুখ্যমন্ত্রী এ প্রতিক্রিয়া জানান।

এ ছাড়া বাংলাদেশের কিছু নেতার পক্ষ থেকে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোর, যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত, তা নিয়েও হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন ভারতীয় প্রতিনিধিরা। এ প্রসঙ্গে শর্মা বলেন, “ভারতকে হুমকি দেওয়ার আগে বাংলাদেশের উচিত নিজেদের দুটি দুর্বল ‘চিকেনস নেক’-এর দিকে নজর দেওয়া।”

তিনি ব্যাখ্যা করেন, এর একটি হলো ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে বাংলাদেশের ভেতর দিয়ে প্রায় ৮০ কিলোমিটার দূরে মেঘালয়ের গারো পাহাড় পর্যন্ত বিস্তৃত অংশ। অন্যটি ত্রিপুরার দক্ষিণ সীমান্ত থেকে বাংলাদেশের ভেতর দিয়ে প্রায় ২৮ কিলোমিটার দূরে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত করিডোর, যা ‘চিটাগাং করিডোর’ নামে পরিচিত।