সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

খালেদা জিয়াকে জয় উৎসর্গ করল সিলেট

প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৬
খালেদা জিয়াকে জয় উৎসর্গ করল সিলেট

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের সপ্তম ম্যাচে সিলেট টাইটান্স ৬ রানে হারায় ঢাকা ক্যাপিটালসকে।

ঢাকার বিপক্ষে বৃহস্পতিবারের এই জয় সদ্য প্রয়াত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেছে সিলেট টাইটান্স।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজি সিলেট জানিয়েছে - ‘শ্রদ্ধা ও অনুপ্রেরণার নিদর্শন’ হিসেবে ঢাকার বিপক্ষে এই জয় বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেছে সিলেট।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘টিম ম্যানেজমেন্ট এই জয়কে একতা, বিশ্বাস, ধৈর্য্যের প্রতিফলন এবং এমন পারফরমেন্স বাকি ম্যাচ গুলোতে ধারাবাহিকতা ও লক্ষ্য ঠিক রেখে টাইটান্সের প্রতিযোগিতামূলক খেলার আকাঙ্খাকে দৃঢ় করেছে। জয়ের ধারাবাহিতা ও পারফরমেন্স বজায় রাখা যা মাঠ ও মাঠের বাইরে অনুপ্রেরণা যোগাবে, সেটি মূল লক্ষ্য হিসেবে ধরে রেখেছে সিলেট।’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেইজে খালেদা জিয়ার ছবি দিয়ে ঢাকার বিপক্ষে জয়কে উৎসর্গ করার কথা জানিয়েছে সিলেট টাইটান্স।

তিন ম্যাচ খেলে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে সিলেট।