সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

নিরাপদ পানিকে মৌলিক অধিকার ঘোষণা, এক বছরের মধ্যে পাবলিক প্লেসে পানির ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৬
নিরাপদ পানিকে মৌলিক অধিকার ঘোষণা, এক বছরের মধ্যে পাবলিক প্লেসে পানির ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ

নিরাপদ পানিকে মৌলিক অধিকার ঘোষণা করে এক বছরের মধ্যে দেশের সব পাবলিক প্লেসে নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ১০ বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্য বিনামূল্যে নিরাপদ এবং অন্যান্য ক্ষেত্রে সাশ্রয়ী মূল্যে পানযোগ্য পানি নিশ্চিত করার ব্যবস্থাও নিতে বলা হয়েছে।

হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের দেওয়া এ রায়ের ১৬ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি সম্প্রতি প্রকাশ করা হয়েছে। এর আগে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি রায় ঘোষণা করা হয়।

রায়ে বলা হয়, রেলস্টেশন, বাস ও লঞ্চ টার্মিনাল, বিমানবন্দর, হাট-বাজার, শপিংমল, সরকারি হাসপাতাল, ধর্মীয় উপাসনালয়, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, লবণাক্ত উপকূলীয় অঞ্চল, প্রত্যন্ত পাহাড়ি এলাকা, সব আদালত ও আইনজীবী সমিতিসহ দেশের সব গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসে প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ পানযোগ্য পানি নিশ্চিত করতে হবে।

আদালত বলেন, সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী নিরাপদ ও বিশুদ্ধ পানযোগ্য পানি পাওয়া প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার এবং এই অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ লক্ষ্য পূরণে সরকারকে একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় দেশের সব পানির উৎস সংরক্ষণ, পানি শুকিয়ে যাওয়া রোধ, পানি দূষণ ও অনিরাপদ হওয়া প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া ২০২৬ সালের মধ্যে সব পাবলিক প্লেসে নিরাপদ পানি বিনামূল্যে সরবরাহে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে একটি অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দেশের প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ ব্যবহারযোগ্য পানি নিশ্চিত করতে ২০২০ সালে স্বপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) রুল জারি করেছিলেন হাইকোর্ট। ওই রুলে নিরাপদ পানযোগ্য পানি সরবরাহ রাষ্ট্রের দায়িত্ব কি না এবং তা মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা যায় কি না—এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়। চূড়ান্ত শুনানি শেষে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি এ রায় দেন উচ্চ আদালত।

মামলাটি চলমান রাখা হয়েছে। শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে মতামত দেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ, মিনহাজুল হক চৌধুরী এবং ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।