সর্বশেষ
স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান“শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুল করার কারণেই জাতির ভাগ্যে বারবার হতাশা নেমে এসেছে”: জুলাই নিয়ে চরমোনাই পীর।নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতেরস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান“শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুল করার কারণেই জাতির ভাগ্যে বারবার হতাশা নেমে এসেছে”: জুলাই নিয়ে চরমোনাই পীর।নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

যাত্রীসেবা ও ভাড়া স্বচ্ছতায় ‘বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি

প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৬
যাত্রীসেবা ও ভাড়া স্বচ্ছতায় ‘বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি

দেশের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থায় যাত্রীসেবা নিশ্চিতকরণ, টিকিটিংয়ে স্বচ্ছতা এবং বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে রাখতে ‘বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে সরকার।

শুক্রবার বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২০১৭ সালের মূল আইনের ব্যাপক সংস্কারের মাধ্যমে নতুন এই অধ্যাদেশ কার্যকর হলো।

সংশোধিত আইনে প্রথমবারের মতো ‘যাত্রীসেবা’ শব্দগুচ্ছটি আইনের শিরোনাম ও প্রস্তাবনায় যুক্ত করা হয়েছে। এর ফলে যাত্রীদের নিরাপত্তা, সুবিধা ও উপাত্ত সুরক্ষা নিশ্চিত করা কর্তৃপক্ষের আইনি বাধ্যবাধকতার আওতায় এসেছে। একই সঙ্গে ‘গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস প্রোভাইডার’, ‘ডিস্ট্রিবিউশন চ্যানেল’ এবং ‘সাধারণ বিক্রয় প্রতিনিধি (জিএসএ)’—এই তিনটি বিষয়ের সুনির্দিষ্ট সংজ্ঞা ও কার্যাবলি নির্ধারণ করা হয়েছে।

ভাড়া নিয়ন্ত্রণে উপদেষ্টা পর্ষদ

অধ্যাদেশ অনুযায়ী, বিমান ভাড়া ও বিভিন্ন চার্জ নির্ধারণে স্বচ্ছতা আনতে একটি উচ্চপর্যায়ের ‘উপদেষ্টা পর্ষদ’ গঠন করা হবে। পর্ষদটি দেশি ও বিদেশি এয়ার অপারেটর এবং গ্রাউন্ড হ্যান্ডলিং অপারেটরদের ফি, চার্জ, রয়্যালটি ও ভাড়ার হার নির্ধারণে সরকারের কাছে সুপারিশ করবে। এয়ার অপারেটরদের প্রতিটি রুটের সর্বনিম্ন ও সর্বোচ্চ ভাড়ার তালিকা (ট্যারিফ) কর্তৃপক্ষের কাছে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। কোনো রুটে কৃত্রিম সংকট বা অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা দিলে চেয়ারম্যান সরাসরি হস্তক্ষেপ করতে পারবেন।

বিদেশি এয়ারলাইন্স ও প্রতিযোগিতা বিধান

নতুন অধ্যাদেশে বলা হয়েছে, কোনো বিদেশি এয়ারলাইন্স বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করতে চাইলে নিজস্ব কার্যালয় স্থাপন করতে হবে অথবা শতভাগ বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানকে জিএসএ হিসেবে নিয়োগ দিতে হবে। একই সঙ্গে কোনো এয়ার অপারেটর সরাসরি ট্রাভেল এজেন্সি ব্যবসা বা জিএসএ হিসেবে কাজ করতে পারবে না—যার মাধ্যমে বাজারে অসম প্রতিযোগিতা রোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিস্ট্রিবিউশন চ্যানেল ও ডিজিটাল নিরাপত্তা

টিকিট বিক্রির ডিজিটাল মাধ্যম—অ্যাপ, ওয়েব পোর্টাল ও জিডিএসসহ সব ডিস্ট্রিবিউশন চ্যানেলকে কর্তৃপক্ষের নিবন্ধন নিতে হবে। আসন ‘ব্লকিং’ বা কৃত্রিম সংকট রোধে চেয়ারম্যানকে রিয়েল টাইম এক্সেসের ক্ষমতা দেওয়া হয়েছে। জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রমাণিত হলে সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউশন চ্যানেলের নিবন্ধন বাতিল বা স্থগিত করা যাবে।

পরিবেশ ও প্রযুক্তি

অধ্যাদেশে বৈশ্বিক জলবায়ু লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে কার্বন নিঃসরণ হ্রাস ও টেকসই বিমান জ্বালানি ব্যবহারের নীতিমালা প্রণয়নের বিধান রাখা হয়েছে। পাশাপাশি বিমান খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্লকচেইনের মতো ফ্রন্টিয়ার প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।