সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

রাজনীতিতে ভণ্ডামি চললেও জমিয়তে ইসলামীর এমন ভণ্ডামি অনাকাঙ্ক্ষিত।

প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৬
রাজনীতিতে ভণ্ডামি চললেও জমিয়তে ইসলামীর এমন ভণ্ডামি অনাকাঙ্ক্ষিত।

মুফতি হারুন ইজহার বলেছেন, রাজনৈতিক ও জিও–পলিটিক্যাল কৌশলগত কারণে বিএনপির সঙ্গে জোট করা যেতে পারে; তবে তা আদর্শিক মিল থেকে নয়। এ ধরনের কৌশলগত অবস্থানের পক্ষে যুক্তি দেওয়ার সুযোগ আছে এবং বৃহত্তর ইসলামী স্বার্থে শরঈ দালিলিকতা তুলে ধরে ইজতিহাদও করা যেতে পারে। তাঁর মতে, নিয়্যত সহীহ হলে ইজতিহাদ ভুল হলেও আল্লাহর কাছে দায় থাকে না।

তবে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক মৌসুমে আকীদাহ, শরীয়ত ও হক–বাতিলের কথা তুলে ধরে সেক্যুলার বিএনপির সঙ্গে অবস্থান নিয়ে জামায়াতের বিরোধিতা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, যা উল্টো সংশ্লিষ্টদের জন্য বুমেরাং হতে শুরু করেছে। ইতোমধ্যে ‘শত আলেমের বিবৃতি’ আংশিকভাবে ভুয়া প্রমাণিত হতে শুরু করেছে বলেও তিনি দাবি করেন।

মুফতি হারুন ইজহার আরও বলেন, রাজনীতির বিভিন্ন পক্ষের মধ্যে পর্দার আড়ালে আর্থিক লেনদেনের বিষয়টি অস্বীকার করা যায় না। তাঁর ভাষায়, আপত্তি রাজনৈতিক অবস্থানের বিরুদ্ধে নয়; বরং সেই অবস্থানের পক্ষে ভণ্ডামির আশ্রয় নেওয়ার বিরুদ্ধে।

তিনি মন্তব্য করেন, রাজনীতিতে ভণ্ডামি চললেও ইসলামী রাজনীতিতে এমন ভণ্ডামি অনাকাঙ্ক্ষিত।