১৭ বছরের কিশোরী জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভিকে রিমান্ড বাতিল করে জামিন।

জুলাই গণঅভ্যুত্থানে অবিস্মরণীয় ভূমিকা পালনকারী ১৭ বছরের কিশোরী তাহরিমা জান্নাত সুরভিকে জামিন দিয়েছেন গাজীপুরের আদালত। সোমবার সন্ধ্যায় আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ জামিন মঞ্জুর করেন।
এর আগে হয়রানিমূলক মামলা দায়ের এবং যথাযথ তদন্ত ছাড়াই তাকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেওয়া হয়েছিল। রিমান্ডের এই ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
মামলাটিকে মিথ্যা ও প্রতারণামূলক দাবি করে সুরভীর জামিনের দাবিতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন সংগঠন অবস্থান নেয়। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে মামলার বাদী কথিত সাংবাদিক নাইমুর রহমান দুর্জয় এবং তদন্তকারী কর্মকর্তা কালিয়াকৈর থানার উপপরিদর্শক ওমর ফারুকের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে।
প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাহরিমা জান্নাত সুরভিকে গ্রেপ্তার করে পুলিশ।