সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

মীরসরাইয়ে ১২ ফুট নিচের পাইপলাইন ফুটো করে বিপিসির তেল চুরি, নৈপথ্যে বিএনপি নেতা থাকার অভিযোগ

প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২৬
মীরসরাইয়ে ১২ ফুট নিচের পাইপলাইন ফুটো করে বিপিসির তেল চুরি, নৈপথ্যে বিএনপি নেতা থাকার অভিযোগ

চট্টগ্রামের মীরসরাইয়ে মাটির প্রায় ১২ ফুট নিচে থাকা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্বালানি তেলের পাইপলাইন ফুটো করে তেল চুরির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অভিনব এই তেল চুরির ঘটনার নেপথ্যে দুইজন বিএনপি নেতা জড়িত। তারা কৌশলে লোক নিয়োগ দিয়ে দীর্ঘদিন ধরে তেল চুরি করে আসছিলেন বলে অভিযোগ করা হচ্ছে।

ঘটনাটি ঘটে মীরসরাই থানাধীন হাদি ফকিরহাট এলাকার গাছবাড়িয়ায়, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশেই। পুলিশ, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ওই এলাকায় রাস্তা, বসতঘরের আঙিনা ও আশপাশের ডোবায় তেল ছড়িয়ে পড়ে। তীব্র তেলের গন্ধে পুরো এলাকা ছেয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পাইপলাইন ফুটো করে তেল চুরির বিষয়টি সামনে আসে।

সূত্র জানায়, আমিরুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তি প্রায় এক মাস আগে ওই এলাকায় একটি ছোট জমি ভাড়া নেন। সেখানে অস্থায়ীভাবে টিন ও কাঠ দিয়ে একটি ঘর নির্মাণ করা হয়। ঘরটি নির্মাণ করা হয় জ্বালানি তেলের পাইপলাইনের ঠিক ওপরেই। ধারণা করা হচ্ছে, ঘর নির্মাণের পর মাটির অন্তত ১২ ফুট নিচে থাকা পাইপলাইন ফুটো করে সেখান থেকে তেল উত্তোলন করা হচ্ছিল।

বৃহস্পতিবার সকালে কোনো কারণে পাইপলাইনে তেলের চাপ বেড়ে গেলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে তেল চারদিকে ছড়িয়ে পড়ে। ঘরের পাশের কচুরিপানা ভর্তি একটি ডোবাও তেলে ভরে যায়। এ সময় আশপাশের লোকজন বিভিন্ন পাত্রে তেল সংগ্রহ করতে শুরু করেন।

এ ঘটনায় অভিযুক্ত আমিরুল ইসলাম পলাতক রয়েছেন। ঠিক কী পরিমাণ তেল চুরি হয়েছে, তা এখনো নির্ধারণ করা যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, আগে লোপাট হওয়া তেলের বিষয়টি আড়াল করতেই সংঘবদ্ধ চক্র এভাবে পাইপলাইন ফুটো করে তেল চুরির ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।