সর্বশেষ
স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান“শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুল করার কারণেই জাতির ভাগ্যে বারবার হতাশা নেমে এসেছে”: জুলাই নিয়ে চরমোনাই পীর।নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতেরস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান“শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুল করার কারণেই জাতির ভাগ্যে বারবার হতাশা নেমে এসেছে”: জুলাই নিয়ে চরমোনাই পীর।নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬
বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

বরিশালের গৌরনদীতে মঞ্জু বেপারী (৫০) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে পৌরসভার ৯নং পূর্ব কাসেমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মঞ্জু ওই এলাকার রশিদ বেপারীর ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতে মঞ্জু এক যাত্রীকে বাড়ি পৌঁছে দিয়ে নিজবাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে রাত পৌনে এগারোটার দিকে পূর্ব কাসেমাবাদ এলাকার ইয়াসিন খানের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে রাস্তায় ভ্যানের উপর রেখে চলে যায়।পরে স্থানীয়রা তার গোঙানির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ১২টার দিকে চিকিৎসাধীন মৃত্যু হয় তার।

গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক টিপু সুলতান জানিয়েছেন, নিহত ব্যক্তির শরীরে কমপক্ষে ১০/১২ টি কোপের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই চিকিৎসা শুরু করা হলেও বাঁচানো যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জানিয়েছেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।