সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

‘ডট বিডি’ ডোমেইন নিয়ে বড় সুখবর

প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৬
‘ডট বিডি’ ডোমেইন নিয়ে বড় সুখবর

দেশে ডোমেইন ব্যবহারে উৎসাহ দিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ডট বিডি (.bd) ডোমেইন সেবার জনপ্রিয় ক্যাটাগরিতে মূল্যছাড় ঘোষণা করেছে। এ ছাড়ের আওতায় বহুল ব্যবহৃত দুটি ডোমেইন ক্যাটাগরির রেজিস্ট্রেশন ও রিনিউয়াল ফি কমানো হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে ডট বিডি থার্ড লেভেল ডোমেইন (যেমন- এবিসি ডটকম ডট বিডি) এবং ডট বিডি সেকেন্ড লেভেল ডোমেইন (যেমন- এবিসি ডট বিডি)-এই দুটি বহুল ব্যবহৃত ক্যাটাগরির রেজিস্ট্রেশন ও রিনিউয়াল ফি কমানো হয়েছে। এসব ক্যাটাগরিতে ৩৬ শতাংশ মূল্যছাড় দেয়া হয়েছে।

হালনাগাদ মূল্যহার অনুযায়ী, ডট বিডি থার্ড লেভেল ডোমেইন (২ অক্ষরের বেশি) রেজিস্ট্রেশন ফি ১ হাজার ১০০ টাকা থেকে কমিয়ে ৭০০ টাকা এবং রিনিউয়াল ফি ১ হাজার ৬০০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ডট বিডি সেকেন্ড লেভেল ডোমেইন (২ অক্ষরের বেশি) রেজিস্ট্রেশন ফি ২ হাজার টাকা থেকে কমিয়ে ১ হাজার ২৮০ টাকা এবং রিনিউয়াল ফি ২ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৬০০ টাকা করা হয়েছে।

বিটিসিএল জানিয়েছে, ডট বিডি ডোমেইন ডট কমের তুলনায় সহজলভ্য এবং বাংলাদেশভিত্তিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য অধিক বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করে। এ ছাড়া সরকারি ও স্বনামধন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটি বেশি গ্রহণযোগ্য, স্থানীয় বাজারে পেশাদার ইমেজ গড়ে তোলে এবং দেশীয় সার্চ রেজাল্টে ভালো র‌্যাঙ্কিংয়ের সম্ভাবনা তৈরি করে।

ডোমেইন সেবার ক্ষেত্রে নির্ধারিত হারে ভ্যাট প্রযোজ্য হবে। একই সঙ্গে বিটিআরসির নির্দেশনা অনুযায়ী নিয়মাবলি অনুসরণ করতে হবে এবং বিটিসিএল কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত ট্যারিফ-সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বিটিসিএল আরও জানিয়েছে, এই মূল্যছাড় সীমিত সময়ের জন্য প্রযোজ্য। প্রতিষ্ঠানটির আশা, এ উদ্যোগের ফলে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ডট বিডি ডোমেইন ব্যবহারের পরিধি আরও বাড়বে এবং দেশের ডিজিটাল ইকোসিস্টেম আরও শক্তিশালী হবে।