সর্বশেষ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ২০২৯ সালের মধ্যে চার লেনে উন্নীত হবে।ফিলিস্তিনে ইসরাইলের আবারো গণগ্রেপ্তার।এবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগবিজেপি ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যার সমাধান করা হবে: অমিত শাহআমি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলামরাজবাড়ীতে নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: তরুণদল নেতা সহো আটক ৩।চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ২০২৯ সালের মধ্যে চার লেনে উন্নীত হবে।ফিলিস্তিনে ইসরাইলের আবারো গণগ্রেপ্তার।এবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগবিজেপি ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যার সমাধান করা হবে: অমিত শাহআমি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলামরাজবাড়ীতে নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: তরুণদল নেতা সহো আটক ৩।
Live Bangla Logo

এক সাথে ১৬টি স‍্যাটেলাইট হারিয়েছে ভারত ।

প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৬
এক সাথে ১৬টি স‍্যাটেলাইট হারিয়েছে ভারত ।

মহাকাশ অভিযানে বছরের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে ভারত। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পিএসএলভি-সি৬২ মিশন তৃতীয় ধাপে গিয়ে ব্যর্থ হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে রকেটে বহন করা ১৬টি স্যাটেলাইটই হারিয়ে গেছে।

সোমবার (১২ জানুয়ারি) সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি রকেটটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণ সফল হলেও কক্ষপথে পৌঁছানোর আগেই রকেটের ওপর নিয়ন্ত্রণ হারানো হয় বলে জানিয়েছে রয়টার্স।

ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, প্রায় ২৬০ টন ওজনের পিএসএলভি ভারতীয় সময় সকাল ১০টা ১৭ মিনিটে উৎক্ষেপিত হয়। প্রথম ও দ্বিতীয় ধাপ স্বাভাবিকভাবে সম্পন্ন হলেও তৃতীয় ধাপ সক্রিয় হওয়ার পরই সমস্যা দেখা দেয়। এ সময় হঠাৎ করে মিশন কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এর আগেও ইসরোর পিএসএলভি কর্মসূচিতে ব্যর্থতার নজির রয়েছে। ২০২৫ সালে পিএসএলভি-সি৬১ মিশন ব্যর্থ হয়েছিল। গত আট মাসে এটি পিএসএলভির দ্বিতীয় ব্যর্থতা। ৯০ শতাংশের বেশি সাফল্যের হার থাকা এই রকেটের সুনামেও এতে আঘাত এলো।

ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন বলেন, তৃতীয় ধাপের রকেটের কর্মক্ষমতা শেষ পর্যন্ত স্বাভাবিকই ছিল। তবে পরে ঘূর্ণনগতিতে অস্বাভাবিকতা এবং উড়ানের নির্ধারিত পথ থেকে বিচ্যুতি লক্ষ্য করা যায়। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।