সর্বশেষ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ২০২৯ সালের মধ্যে চার লেনে উন্নীত হবে।ফিলিস্তিনে ইসরাইলের আবারো গণগ্রেপ্তার।এবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগবিজেপি ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যার সমাধান করা হবে: অমিত শাহআমি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলামরাজবাড়ীতে নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: তরুণদল নেতা সহো আটক ৩।চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ২০২৯ সালের মধ্যে চার লেনে উন্নীত হবে।ফিলিস্তিনে ইসরাইলের আবারো গণগ্রেপ্তার।এবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগবিজেপি ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যার সমাধান করা হবে: অমিত শাহআমি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলামরাজবাড়ীতে নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: তরুণদল নেতা সহো আটক ৩।
Live Bangla Logo

যুক্তরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: তিন সিলেটি তরুণসহ চার ব্রিটিশ বাংলাদেশি নিহত

প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৬
যুক্তরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: তিন সিলেটি তরুণসহ চার ব্রিটিশ বাংলাদেশি নিহত

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন সিলেটি তরুণ ও এক প্রবীণ ট্যাক্সিচালকসহ চার ব্রিটিশ বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে বোল্টনের উইগান রোডে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি লাল রঙের সিট লিওন গাড়ি ও সিট্রয়েন সি-৪ মডেলের একটি ট্যাক্সির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি গাড়িই দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বোল্টন কাউন্সিল অব মস্ক (বিসিওএম) নিহতদের পরিচয় নিশ্চিত করেছে। নিহত তিন তরুণ হলেন মোহাম্মদ জিবরায়েল মুখতার, ফারহান প্যাটেল ও মুহাম্মদ দানিয়াল আসগর আলী। তাদের সবার বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে এবং গ্রামের বাড়ি সিলেটে। নিহত অপর ব্যক্তি হলেন ট্যাক্সিচালক মোসরাব আলী, বয়স পঞ্চাশের কোঠায়।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) জানিয়েছে, তাদের সিরিয়াস কলিশন ইনভেস্টিগেশন ইউনিট দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। উইগান রোডের সিসিটিভি ফুটেজে সংঘর্ষের দৃশ্য ধরা পড়েছে। প্রত্যক্ষদর্শী কিংবা কারও কাছে ড্যাশক্যাম ফুটেজ থাকলে তা পুলিশের কাছে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বোল্টন কাউন্সিলের কাউন্সিলর আইয়ুব প্যাটেল এই ঘটনাকে পুরো কমিউনিটির জন্য বড় ক্ষতি হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।