সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে জামায়াত নেতা ও চিকিৎসক আনোয়ারুল্লাহকে হত্যা।

প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬
জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে জামায়াত নেতা ও চিকিৎসক আনোয়ারুল্লাহকে হত্যা।

রাজধানীর পশ্চিম রাজাবাজারে বাসার জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও চিকিৎসক আনোয়ারুল্লাহকে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় দুর্বৃত্তরা আট ভরি স্বর্ণ ও নগদ পাঁচ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে পরিবারের দাবি।

সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা যায়, দুই যুবক প্রথমে বারান্দার গ্রিল এবং পরে একটি কক্ষের জানালার গ্রিল কেটে দোতলার ওই বাসায় প্রবেশ করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তারা প্রায় দুই ঘণ্টার বেশি সময় বাসার ভেতরে অবস্থান করে এবং পরে একই পথ দিয়ে বের হয়ে যায়।

পরিবারের ভাষ্য অনুযায়ী, আনোয়ারুল্লাহ ও তার স্ত্রীকে হাত-পা বেঁধে তাকে হত্যা করা হয়। মৃত্যু নিশ্চিত করেই তারা বাসা ছাড়ে বলে দাবি করা হয়েছে। নিহত আনোয়ারুল্লাহ স্ত্রীসহ ওই বাসার দোতলায় বসবাস করতেন। পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহতের এক নিকট আত্মীয় গণমাধ্যমকে জানান, আনোয়ারুল্লাহ হোমিও চিকিৎসার পাশাপাশি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এলাকায় তিনি একজন মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, “গ্রিল কেটে ঢুকে যাচ্ছে, অথচ সরকার, প্রশাসন বা এলাকাবাসী কেউই টের পাচ্ছে না।”

ডিএমপির ডিবি (মিডিয়া) শাখার কর্মকর্তা তালেবুর রহমান জানান, এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।