সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবেঃ সালাহউদ্দিন

প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৬
যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবেঃ সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, স্বাক্ষরিত জুলাই সনদের পক্ষে রয়েছে বিএনপি এবং ঐক্যমত্যের ভিত্তিতে যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। জুলাই সনদের বাইরে দলের কোনো বক্তব্য নেই বলেও তিনি স্পষ্ট করেন।

বুধবার সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার আশরাফুল উলুম মাদ্রাসার মাঠে উপজেলা ওলামা-মাশায়েখ সম্মেলন এবং উপজেলা তানজিমে আহলে হক্ব পরিচালিত বার্ষিক মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, জাতীয়ভাবে যে বিষয়ে ঐকমত্য হয়েছে, বিএনপি সে বিষয়ে ঐক্যবদ্ধ, অঙ্গীকারবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ। ঐকমত্যের ভিত্তিতে কিছু সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেগুলো জাতীয়ভাবে প্রতিপালন করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি দেশের মানুষের শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, আইনের শাসন, গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই রাজনীতি করে। এসব লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমবারের মতো সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন এবং মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করেছিলেন। তিনি দাবি করেন, পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার তা বিলুপ্ত করে দেয়। বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনরায় সংযোজন করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

কক্সবাজার জেলা ওলামা দলের আহ্বায়ক আলী হাছান চৌধুরীর সভাপতিত্বে এবং কক্সবাজার বাইতুর রহমান জামে মসজিদের খতিব ক্বারী আতাউল্লাহ গনির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাওলানা ইয়াছিন সোলতানী, বদরখালী মদিনাতুল মাদ্রাসার পরিচালক মাওলানা সোলাইমান, আশরাফুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা শহিদ উল্লাহসহ অন্যরা।

অনুষ্ঠান শেষে মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।