সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জুলাই-অগাস্ট গণ-অভ্যুত্থানে সংশ্লিষ্টদের দায়মুক্তি দেওয়া হয়েছে: আইন উপদেষ্টা আসিফ নজরুল

প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৬
জুলাই-অগাস্ট গণ-অভ্যুত্থানে সংশ্লিষ্টদের দায়মুক্তি দেওয়া হয়েছে: আইন উপদেষ্টা আসিফ নজরুল

ঢাকা, বৃহস্পতিবার: বাংলাদেশে জুলাই-অগাস্ট গণ-অভ্যুত্থানে সংগঠিত ফৌজদারি কার্যাবলি থেকে অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত কার্যাবলির জন্য জুলাই গণ-অভ্যুত্থানকারীদের ফৌজদারি দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আইন উপদেষ্টা জানান, জুলাই-অগাস্টে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলির কারণে তাদের বিরুদ্ধে নতুন করে কোনো মামলা করা যাবে না। এ সময়ের মধ্যে দায়ের হওয়া মামলাগুলোও প্রত্যাহার করা হবে।

তবে তিনি স্পষ্ট করেন, রাজনৈতিক প্রতিরোধের নামে ব্যক্তিস্বার্থে সংঘটিত কোনো হত্যাকাণ্ডের ক্ষেত্রে দায়মুক্তি প্রযোজ্য হবে না। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্টদের ফৌজদারি দায় বহাল থাকবে।

হত্যার শিকার পরিবারের সদস্যরা যদি মনে করেন, কোনো ঘটনা জুলাই অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট নয়, তবে তারা মানবাধিকার কমিশনে অভিযোগ জানাতে পারবেন। কমিশন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

আসিফ নজরুল বলেন, মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের পর ১৯৭২ সালের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত দায়মুক্তি দেওয়া হয়েছিল। বর্তমান ক্ষেত্রে দায়মুক্তির সময়সীমা সে পর্যায়ে বিস্তৃত করা হয়নি।

তিনি আরও উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশে গণ-অভ্যুত্থান বা বিপ্লবের পর এ ধরনের দায়মুক্তির নজির রয়েছে।