সর্বশেষ
“আপনাদের পতন ঘটাতে বেশি সময় লাগবে না”: বিএনপিকে ইসহাক।এনসিপিতে যোগ দিলেন যুবদলের ইসহাক, কন্টেন্ট ক্রিয়েটর কাফি ও ঢাবির মহিউদ্দিন রনি।জুমার নামাজ পড়িয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় ইমামের মৃত্যু।“তোমার বাবা-মা যেখানে থাকে, সেখানেও ছাত্রদল আছে”: আম্মারকে ছাত্রদল সভাপতি।চাঁদা না দেওয়ায় স্কুলে শিক্ষিকাকে জুতো পেটা করলেন বিএনপি নেতা।ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা।২ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬ জন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে।শাহবাগে ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা“আপনাদের পতন ঘটাতে বেশি সময় লাগবে না”: বিএনপিকে ইসহাক।এনসিপিতে যোগ দিলেন যুবদলের ইসহাক, কন্টেন্ট ক্রিয়েটর কাফি ও ঢাবির মহিউদ্দিন রনি।জুমার নামাজ পড়িয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় ইমামের মৃত্যু।“তোমার বাবা-মা যেখানে থাকে, সেখানেও ছাত্রদল আছে”: আম্মারকে ছাত্রদল সভাপতি।চাঁদা না দেওয়ায় স্কুলে শিক্ষিকাকে জুতো পেটা করলেন বিএনপি নেতা।ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা।২ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬ জন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে।শাহবাগে ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

লুটের অ'স্ত্র হয়তো খাল-বিলে ফেলছে, তাই উদ্ধার হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬
লুটের অ'স্ত্র হয়তো খাল-বিলে ফেলছে, তাই উদ্ধার হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশের বিভিন্ন থানায় লুট হওয়া কিছু পুলিশি অস্ত্র এখনও উদ্ধার হয়নি, সম্ভবত খাল-বিলে ফেলে দেওয়া হয়েছে। তবে তিনি নিশ্চিত করেছেন, এই লুট হওয়া অস্ত্র কোনো নির্বাচনী কাজে ব্যবহার করা হবে না।

রোববার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪১তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এ তথ্য জানান। তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে আসা অস্ত্রও উদ্ধার করা হচ্ছে এবং দেশে জঙ্গিবাদ আগের তুলনায় অনেক কমে এসেছে।

উল্লেখ্য, অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে সেরা প্রশিক্ষণার্থীদের পুরস্কার প্রদান করা হয়। এই ব্যাচের ৯৬ জন প্রশিক্ষণার্থী আজ থেকে কার্যত কর্মজীবনে প্রবেশ করলেন।