সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

দেড় বছরে খাদের কিনার থেকে অর্থনীতিকে তুলে এনেছে সরকার: অর্থ উপদেষ্টা

প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৬
দেড় বছরে খাদের কিনার থেকে অর্থনীতিকে তুলে এনেছে সরকার: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি বর্তমানে আর ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ মাত্র দেড় বছরে ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত করা হয়েছে। ফরেন এক্সচেঞ্জ মার্কেট স্থিতিশীল হয়েছে, রেমিটেন্স ভালো অবস্থায় রয়েছে এবং রফতানি বৃদ্ধি পেয়েছে। তিনি উল্লেখ করেন, অর্থনীতি আইসিইউতে ছিল, কিন্তু এখন কিছুটা রিকভারি হয়েছে।

সোমবার চাঁদপুর হাসান আলী স্কুল মাঠে ভোট ও গণভোট সংক্রান্ত কার্যক্রম পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জন্য সরকারের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন।

ড. সালেহউদ্দিন বলেন, নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পে-কমিশন কাজ করছে, তবে এটি বাস্তবায়নের জন্য প্রচুর অর্থের সংস্থান প্রয়োজন। পরিদর্শনে জাতীয় রাজস্ব বোর্ড, জেলা প্রশাসক এবং পুলিশসহ অন্যান্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।