সর্বশেষ
“শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুল করার কারণেই জাতির ভাগ্যে বারবার হতাশা নেমে এসেছে”: জুলাই নিয়ে চরমোনাই পীর।নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’সন্তানদের ওপর ভরসা নেই, জীবিত থাকতেই নিজের কবর প্রস্তুত করলেন বৃদ্ধারাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯“শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুল করার কারণেই জাতির ভাগ্যে বারবার হতাশা নেমে এসেছে”: জুলাই নিয়ে চরমোনাই পীর।নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’সন্তানদের ওপর ভরসা নেই, জীবিত থাকতেই নিজের কবর প্রস্তুত করলেন বৃদ্ধারাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

তারেক রহমানকে সবার আগে শোকজ করা উচিত: আসিফ

প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৬
তারেক রহমানকে সবার আগে শোকজ করা উচিত: আসিফ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যদি শোকজ করা হয়, তবে সবার আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শোকজ করা উচিত।

সোমবার (১৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, এনসিপির ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ছবি ব্যবহার করে প্রচারণার অভিযোগে শোকজ করা হয়েছে, যা তাদের মতে ছিল গণভোটের প্রচারণা—নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নয়। তিনি অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং মিডিয়া ট্রায়ালের অংশ হিসেবেই এই শোকজ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে অন্য দলের প্রার্থীরা দলীয় নাম, প্রতীক ও নেতাদের ছবি ব্যবহার করে প্রকাশ্যে প্রচারণা চালালেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অথচ এনসিপির প্রার্থীদের ক্ষেত্রে ভিন্ন আচরণ করা হচ্ছে, যা স্পষ্ট পক্ষপাতের প্রমাণ।

তারেক রহমানের দেশে আগমনকালে সারাদেশজুড়ে ছবি সংবলিত প্রচারণার কথাও তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, যদি ছবি ব্যবহার করাই আচরণবিধি লঙ্ঘন হয়, তাহলে নীতির সমতা বজায় রেখে প্রথমে তাকেই শোকজ করা উচিত। নির্বাচন কমিশনের ক্ষেত্রে নীতি ও আইন সবার জন্য সমান হওয়ার দাবি জানান তিনি।