সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

২৯৮ আসনে প্রার্থী ১,৯৬৭, চলছে প্রতীক বরাদ্দ

প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৬
২৯৮ আসনে প্রার্থী ১,৯৬৭, চলছে প্রতীক বরাদ্দ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ২৯৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৯৬৭ জন প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৩০৫ জন প্রার্থী সরে দাঁড়ান। আজ বুধবার (২১ জানুয়ারি) এসব প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিচ্ছে নির্বাচন কমিশন।

বুধবার সকাল ৯টার পর থেকে ঢাকাসহ সারাদেশে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়। প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক গ্রহণ করছেন। ঢাকার ২০টি আসনে লড়ছেন মোট ১৩৭ জন প্রার্থী। ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ঢাকা-১৩ ও ১৫ আসন বাদে ৪ থেকে ১৮—এই ১৩টি আসনের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে।

প্রতীক বরাদ্দের শুরুতেই ঢাকা-৪ আসনের প্রার্থীরা প্রতীক পেয়েছেন। এ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের প্রতীক ইতোমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে।

এবারের নির্বাচনে ২৯৮টি আসনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। পাশাপাশি শতাধিক স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। নতুন তফসিল অনুযায়ী পাবনা-১ ও পাবনা-২ আসনে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা রয়েছে ২৬ জানুয়ারি পর্যন্ত।

এর আগে, গত ২৯ ডিসেম্বর পর্যন্ত ৩০০ আসনে মোট ২ হাজার ৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৭২৬টি মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে আপিলে ৬৪৫ জন আবেদন করেন, যার মধ্যে শুনানি শেষে ৪৩১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান।

প্রতীক বরাদ্দের পর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামবেন। ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত প্রচারণা চালানো যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হবে। এতে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।