সর্বশেষ
প্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান“শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুল করার কারণেই জাতির ভাগ্যে বারবার হতাশা নেমে এসেছে”: জুলাই নিয়ে চরমোনাই পীর।নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’সন্তানদের ওপর ভরসা নেই, জীবিত থাকতেই নিজের কবর প্রস্তুত করলেন বৃদ্ধাপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান“শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুল করার কারণেই জাতির ভাগ্যে বারবার হতাশা নেমে এসেছে”: জুলাই নিয়ে চরমোনাই পীর।নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’সন্তানদের ওপর ভরসা নেই, জীবিত থাকতেই নিজের কবর প্রস্তুত করলেন বৃদ্ধা
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড

প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৬
বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্তের আগমুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চিঠিতে আঞ্চলিক রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে সমর্থন জানিয়েছে পিসিবি। ইএসপিএনক্রিকইনফোর তথ্যমতে, চিঠির অনুলিপি আইসিসি বোর্ড সদস্যদের কাছেও পাঠানো হয়েছে।

এদিকে নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ নিয়ে আলোচনার জন্য আইসিসি বোর্ড সভা ডেকেছে। তবে আইসিসি এখনো সূচি পরিবর্তনে অনড় রয়েছে এবং বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলতে দেওয়ার সম্ভাবনাও নাকচ করেছে। বাংলাদেশ সরকার ও বিসিবি শুরু থেকেই ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

এই অচলাবস্থার মধ্যে পিসিবির সমর্থন নতুন আলোচনা সৃষ্টি করেছে। গুঞ্জন রয়েছে, বিকল্প ভেন্যু হিসেবে পাকিস্তানের নামও ভাবনায় আসতে পারে, যদিও এ বিষয়ে পিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। টুর্নামেন্ট শুরুর তিন সপ্তাহেরও কম সময় বাকি থাকায় বুধবারই বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা।