সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

একটি দল ৪ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেঃ জামায়ত আমির।

প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৬
একটি দল ৪ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেঃ জামায়ত আমির।

জামায়াতে ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতি হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অতীতে রাষ্ট্র পরিচালনা করা কোনো দলই বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তারা দুর্নীতি করেনি। একটি দল তো দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়নও হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন ১০ দলীয় ঐক্যের আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

এর আগে বিকেল সাড়ে ৩টায় সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে ১০ দলীয় জোটের আরেকটি সমাবেশে বক্তব্য দেন জামায়াত আমির। সেখানে তিনি বলেন, যারা বড় গলায় কথা বলেন, তাদের হাতেই মা-বোনেরা বেশি নির্যাতিত হন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সাধু সাবধান, আমাদের মুখ খুলতে বাধ্য করবেন না। বাধ্য করলে ভেতরের সবকিছু প্রকাশ করে দেব।’ একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ঘরে, চলাচলে ও কর্মস্থলে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

শফিকুর রহমান বলেন, জামায়াত কারও বিরুদ্ধে লাগালাগি বা খোঁচাখুঁচি পছন্দ করে না। তবে খোঁচা দিলে তার জবাব দেওয়া তাদের জন্য ওয়াজিব হয়ে পড়ে। এ কাজে বাধ্য না করার আহ্বান জানান তিনি।

সমাবেশে তিনি সিরাজগঞ্জে গুঁড়া দুধের কারখানা স্থাপন, তাঁতশিল্পসহ বন্ধ হয়ে যাওয়া সব শিল্পকারখানা পুনরায় চালু করার প্রতিশ্রুতি দেন।

জামায়াত আমির আরও বলেন, জামায়াত সাড়ে তিন কোটি মানুষের সংগঠন হলেও তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই।