সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সিলেট–ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু রাখার দাবিতে ‘মার্চ ফর বিমান’ মঙ্গলবার

প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৬
সিলেট–ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু রাখার দাবিতে ‘মার্চ ফর বিমান’ মঙ্গলবার

সিলেট: সিলেট–ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু রাখার দাবিতে সিলেটে ‘মার্চ ফর বিমান’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী মঙ্গলবার বেলা ১১টা থেকে নগরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিমান অফিস অভিমুখে এ কর্মসূচি পালন করা হবে।

রোববার দুপুরে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউকে এনআরবি সোসাইটি ও নর্থ ইউকে বাংলাদেশি হেরিটেজ কাউন্সিলর’স ফোরামের নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউকে এনআরবি সোসাইটির ডাইরেক্টর এম জুনেদ আহমদ।

তিনি বলেন, গত ২২ জানুয়ারি সিলেট–ম্যানচেস্টার ফ্লাইট সাময়িক স্থগিত প্রসঙ্গে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ যে বক্তব্য দিয়েছে, তা দেখে তারা বিস্মিত ও ক্ষুব্ধ। বিমান কর্তৃপক্ষ লোকসানের যে দাবি করেছে, তা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। কারণ এ রুটে বিমান ৮৩ শতাংশ ব্যবসা করে। যাত্রীরা যেখানে ৭০০–৮০০ পাউন্ডের টিকিট ১২০০–১৫০০ পাউন্ডে কিনছেন, সেখানে লোকসানের প্রশ্নই ওঠে না। তাঁর অভিযোগ, বিমানের ভেতরে থাকা একটি অসাধু চক্র ইচ্ছাকৃতভাবে এ রুটকে লোকসানি দেখানোর চেষ্টা করছে।

জুনেদ আহমদ দাবি করেন, সিলেট–ম্যানচেস্টার রুট অলাভজনক নয়; বরং যাত্রী চাহিদা এত বেশি যে সাম্প্রতিক মাসগুলোতে টিকিট পাওয়া যায়নি। তিনি বলেন, ইতালি, জাপান, কুয়েত বা শারজাহ রুটে যাত্রী পরিস্থিতি যাচাই করলে প্রকৃত চিত্র স্পষ্ট হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২০ সালে ফ্লাইট চালু হলেও শুরুতে প্রচারণার অভাবে বিজনেস ক্লাসে যাত্রী কম ছিল। তবে গত হজ মৌসুমের পর থেকে বিজনেস ক্লাসে কোনো আসন খালি থাকেনি। বর্তমানে প্রতি সপ্তাহে রোববার ও মঙ্গলবার সিলেট–ম্যানচেস্টার রুটে ফ্লাইট চলাচল করছে। নর্থ ইংল্যান্ডে বসবাসরত ৭–৮ লাখ প্রবাসীর যাতায়াত সুবিধার কথা বিবেচনায় নিয়ে এ রুট চালু করা হয়েছিল।

বক্তারা বলেন, এ রুট চালু থাকলে প্রবাসীরা ১২–১৩ ঘণ্টায় সিলেটে পৌঁছাতে পারেন। রুট বন্ধ হলে হিথ্রো হয়ে সড়কপথসহ ২২–২৪ ঘণ্টার ভ্রমণে পড়তে হবে, যা সিনিয়র সিটিজেন, নারী ও শিশুদের জন্য মারাত্মক ভোগান্তির কারণ হবে।

পরিসংখ্যান তুলে ধরে জুনেদ আহমদ বলেন, ২০২৫ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে সিলেট থেকে ম্যানচেস্টারে প্রায় ২০ হাজার এবং ম্যানচেস্টার থেকে সিলেটে প্রায় ১৮ হাজার যাত্রী বহন করা হয়েছে—মোট ৩৮ হাজার যাত্রী। একই সময়ে আসনসংখ্যা ছিল ৪৫ হাজার। এ তথ্যই প্রমাণ করে রুটটি কখনো যাত্রীসংকটে ছিল না।

বিমান কর্তৃপক্ষ উড়োজাহাজ সংকট ও রক্ষণাবেক্ষণজনিত চাপের যে ব্যাখ্যা দিয়েছে, তা প্রত্যাখ্যান করে নেতারা বলেন, লাভজনক ম্যানচেস্টার রুট বন্ধ না করে অলাভজনক রুটে ফ্লাইট সীমিত করা যেতে পারে। তাঁদের অভিযোগ, বিমানের ভেতরে থাকা সিলেটবিদ্বেষী একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এ রুট বন্ধের চেষ্টা করছে। প্রয়োজনে এসব ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণাও দেন তারা।

সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক ও রাজনীতিক নজরুল ইসলাম বাসন, ইউকে এনআরবি সোসাইটির ডাইরেক্টর মিজানুর রহমান, ওল্ডহাম বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জামাল উদ্দিন, সিলেট সমন্বয়ক সাংবাদিক ওয়েছ খছরু, ব্যবসায়ী কামাল রব, কাউন্সিলর জাহাঙ্গীর হক এবং ব্রিটিশ-বাংলাদেশি প্রথম মাউন্ট এভারেস্টজয়ী আখি রহমান।