সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সিলেটে উদ্বোধন হলো “ছিলটি নাগরী লিপি হিকার ইস্কুল”

প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৬
সিলেটে উদ্বোধন হলো “ছিলটি নাগরী লিপি হিকার ইস্কুল”

সিলেটের সাহিত্য ক্যাফেতে গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে “ছিলটি নাগরী লিপি হিকার ইস্কুল”। ছিলটি ভাষার নাগরী লিপি সংরক্ষণ ও শিক্ষার প্রসারে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানের সূচনা হয় কবি ও সম্পাদক শাহাদত বখ্ত শাহেদ–এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোস্তফা আহমদ মোস্তাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরী গবেষক ও শিক্ষক সাজিদ আহমদ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং সিলেটি কিবোর্ডের কো-ফাউন্ডার সাব্বির আহমদ, সাংবাদিক এম এ জব্বার, মিডিয়া ব্যক্তিত্ব মোঃ আশরাফুল আলম, নলেজ গার্ডেনের শিক্ষক সাব্বির আহমদ, নাগরী গবেষক আমীর হোসেন, কবি ও সংগঠক এবং অনুষ্ঠানের সদস্য সচিব মো. সুয়েজ হোসেনসহ আরও অনেকে।

উদ্বোধনী বক্তব্যে শাহাদত বখ্ত শাহেদ বলেন, “ছিলটি মাতৃভাষার নাগরী হরফ শেখানোর এই উদ্যোগ বাস্তব কাজের মাধ্যমে সফল করতে হবে, যাতে নাগরীপ্রেমীরা সহজেই হরফ চিনতে ও হাতে-কলমে শিখতে পারেন।” তিনি এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে সকল নাগরী অনুরাগীদের সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোস্তফা আহমদ মোস্তাক নাগরী লিপির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, “নাগরী ছিলটি ভাষার নিজস্ব হরফ, যা দিয়ে যুগে যুগে বহু গুরুত্বপূর্ণ সাহিত্য রচিত হয়েছে।” তিনি মুন্সি ছাদেক আলী রচিত হালাতুন নবী, রদ্দে কুফর, হাসর মিছিল, মহব্বতনামাসহ উল্লেখযোগ্য গ্রন্থগুলোর কথা উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “নাগরী লিপিকে সর্বস্তরে পৌঁছে দিতে সবাইকে এগিয়ে আসতে হবে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শুরু হওয়া এই স্কুল ভবিষ্যতে পূর্ণাঙ্গ প্রতিষ্ঠানে রূপ নেবে বলে আমরা আশাবাদী।” এ সময় তিনি সাহিত্য ক্যাফেকে ভেন্যু প্রদানের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

বিশেষ অতিথিদের বক্তব্যে নাগরী শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা নাগরী ভাষা নিয়ে শৈশবের স্মৃতি ও পারিবারিক ঐতিহ্যের কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। আরও বক্তব্য রাখেন সার্জেন্ট আবুল হোসেন, চৌধুরী ইরতিযা সাঈদ, আনোয়ার আহমদ, সাইমন হক সাইম, আরিয়ান জুম্মান সানি, তালুকদার মো. মকবুল হোসেন, আমির হোসেন সোহাগসহ অন্যান্যরা।

https://youtu.be/VMcK4r-8JbY?si=tDw0TZX1DrP5QNy9

অনুষ্ঠানের শেষে শিক্ষক সাজিদ আহমদ নাগরী লিপির তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়ে আলোচনা করেন এবং প্রথম দিনের ক্লাসে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে-কলমে নাগরী হরফ শেখানো শুরু করেন। প্রথম দিনে মোট ১৫ জন শিক্ষার্থী ক্লাসে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, প্রতি শনিবার সন্ধ্যায় সিলেটের সাহিত্য ক্যাফের হলরুমে নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হবে। আগ্রহীরা শিক্ষক সাজিদ আহমদ (মোবাইল: ০১৭৭০১৫৭১২৭) নম্বরে যোগাযোগ করতে পারবেন।

এই শিক্ষা কার্যক্রম পরিচালনায় রয়েছে “ছিলেটি ভাষা স্বীকৃতি আন্দোলন – সিলেট” এবং সাহিত্য ক্যাফে, সিলেট