সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ট্রেনের বগি লাইনচ্যুত, চট্টগ্রাম- সিলেট রেল চলাচল সাময়িক বন্ধ।

প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৬
ট্রেনের বগি লাইনচ্যুত, চট্টগ্রাম- সিলেট রেল চলাচল সাময়িক বন্ধ।

কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার রাত সাড়ে ৩টার দিকে স্টেশন থেকে প্রায় ১৫০ মিটার দূরে জয়েন্ট লাইনের ওপর এ ঘটনা ঘটে। এতে ঢাকা–চট্টগ্রাম–সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ ইউসুফ জানান, সোমবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে ঢাকা মেইল-২ ট্রেন। রাত ২টা ৪০ মিনিটে ভৈরব স্টেশনে পৌঁছানোর পর ৪০ মিনিট যাত্রাবিরতি শেষে রাত ৩টা ২০ মিনিটে পুনরায় চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। স্টেশন ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই ইঞ্জিন থেকে চার নম্বর বগিটি লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে লাইনচ্যুতির কারণে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকাল ৮টায় আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে লাইন স্বাভাবিক করে ট্রেন চলাচল চালু করা হবে বলে জানান স্টেশন মাস্টার।